Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

দ্বিতীয় ছবিতেই শাকিবের সাথে জেসিয়া

জেসিয়া ইসলাম ও শাকিব খান । ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের একঝাঁক তারকাকে নিয়ে অফিশিয়ালি শুটিং যাত্রা শুরু হয়েছে অভিনেতা শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর। বলিউডের অভিনয়শিল্পী সোনাল চৌহান ও রাহুল দেবের মত তারকার পর ছবিটিতে এবার যুক্ত হলো নবাগত অভিনেত্রী জেসিয়া ইসলামের নাম।

‘দরদ’ সিনেমার তারকাদের তালিকায় একের পর এক চমক দিয়েছেন এই সিনেমার পরিচালক অনন্য মামুন। শাকিবের বিপরীতে ছবিটিতে দেখা যাবে বলিউডের নায়িকা সোনাল চৌহানকে। পরবর্তীতে বলিউডের দাপুটে অভিনেতা রাহুল দেব ও কলকাতার অভিনেত্রী পায়েল সরকারের নামও তালিকায় থাকার কথা জানান পরিচালক।

নতুন খবর হলো, শাকিবের সঙ্গে নিজের দ্বিতীয় ছবিতেই অভিনয় করবেন ‘এম আর-৯: ডু অর ডাই’ খ্যাত তারকা জেসিয়া। যদিও ছবিতে একজন অতিথি শিল্পী অভিনয় করবেন তিনি। ১১ অক্টোবর সকালে ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা জানান মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ বিজয়ী এই অভিনেত্রী।

জেসিয়া জানান, “ছবিতে আমি একজন অতিথি শিল্পী হিসেবে কাজ করব। তবে চরিত্রটির গল্প শুনে আমার কাছে মনে হয়েছে, এই ছবিতে চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। ফলে কাজটি করতে রাজি হয়েছি আমি।”

তিনি আরও যোগ করেছেন, “অনেক বড় ক্যানভাসে, বাংলাদেশ–ভারত মিলে ছয়টি ভাষায় তৈরি হবে ছবিটি। সুতরাং একটি বড় রকমের অভিজ্ঞতা হবে। ভারতের শিল্পীদের সঙ্গে কাজের আদান–প্রদান হবে। যেহেতু আমি সিনেমাতে নিয়মিত কাজ করতে চাই। পরবর্তী ছবিগুলোতে কাজে আসবে। তাই সুযোগটি এখানে নিয়েছি আমি।”

তবে জেসিয়ার দ্বিতীয় সিনেমায় তার চরিত্রটি কেমন হবে? এই বিষয়টি রহস্যই রেখেছেন নায়িকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share