Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

দেব-শুভশ্রীর ধূমকেতু

দেব-শুভশ্রীর ধূমকেতু

দেব-শুভশ্রীর ধূমকেতু : বাংলাদেশে আনতে চান প্রযোজক   

১৪ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতু । মুক্তির প্রথম দুই দিনে ৫ কোটি রুপির বেশি ব্যবসা করে টালিউড ইন্ডাস্ট্রিতে রেকর্ড করেছে সিনেমাটি। টালিউড বক্স অফিসে ঝড় তোলা ধূমকেতু বাংলাদেশে মুক্তির ইচ্ছার কথা জানিয়েছেন সিনেমার প্রযোজক রানা সরকার।

দেব-শুভশ্রীর ধূমকেতু

সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বরাবর অনুরোধ জানিয়েছেন প্রযোজক রানা সরকার।

ফেসবুকে রানা সরকার লেখেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী…। বাংলাদেশ সরকারকে অনুরোধ, আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগুনতি সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে। মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’

এই প্রযোজক আরও লেখেন, ‘বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন।’

দেব-শুভশ্রীর ধূমকেতু

২০১৩ সালের পর ধূমকেতু দিয়ে আবার পর্দায় ফিরেছেন দেব-শুভশ্রী জুটি। এই সিনেমার কাজ শেষ হয়েছিল ১০ বছর আগে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখেছে সিনেমাটি। দর্শক টানতে দীর্ঘদিনের ব্যক্তিগত তিক্ততা ভুলে একসঙ্গে সিনেমার প্রচার করেছেন দেব ও শুভশ্রী। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দর্শকের সঙ্গে কথা বলেছেন, দুজনে মিলে নেচে মাত করেছেন। সিনেমার সাফল্যের জন্য মুক্তির দুই দিন আগে একসঙ্গে মন্দিরেও গিয়েছেন দেব ও শুভশ্রী। ব্যর্থ হয়নি তাদের চেষ্টা।

সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। এতে আরও অভিনয় করেছেন পরমব্রত, রুদ্রনীল প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share