Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১৯, ২০২৬

দেড় যুগ পর যুক্তরাজ্যে গাইবেন আসিফ

যুক্তরাজ্যে গান পরিবেশন করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যে গান গাইতে দেখা যাবে এই শিল্পীকে।

২৩ ফেব্রুয়ারি লন্ডনের দ্য রয়াল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এই জমকালো সংগীত আয়োজন। আয়োজনে রয়েছে যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভি। এই ভ্যালেনটাইনস কনসার্টে আসিফের সাথে থাকবে তার পুরো দল।  

অনুষ্ঠানটির জন্য আসিফের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে। নির্ধারিত দিনে দারুণ এক মুহূর্তের অপেক্ষায় আছে শ্রোতারা। কনসার্টটি দেখার জন্য যুক্তরাজ্য ও ইউরোপপ্রবাসী বাঙালিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে আয়োজকরা জানিয়েছেন।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ জানিয়েছিলেন, যুক্তরাজ্যের অনুষ্ঠানটিতে অংশ নেবেন না তিনি। কারণ হিসেবে জানিয়েছিলেন আয়োজকদের অপেশাদার আচরণ। তবে গত সপ্তাহে তিনি আবার জানিয়েছেন, সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটেছে। কনসার্টটি তিনি করবেন। ভক্ত-শ্রোতাদেরও কনসার্টটিতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি

বিশ্বকাপ ঘিরে বিশেষ কিছু আয়োজনের ইঙ্গিত ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ থাকার এক সপ্তাহ…
ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি

বিক্রির পথে নরসিংদীর ঐতিহ্যবাহী মমতা সিনেমা হল

বন্ধ হচ্ছে সিনেমা হল নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত নাম মমতা সিনেমা হল । প্রায় পাঁচ দশক ধরে স্থানীয়…
মমতা সিনেমা হল

ঐতিহ্য রক্ষায় যাত্রাশিল্পে সংস্কার ও উন্নয়নের দাবি

যাত্রাশিল্পে আধুনিকায়ন ঢাকায় অনুষ্ঠিত এক কর্মশালায় যাত্রা শিল্পীদের প্রযোজনা ও পরিবেশনার মান উন্নত করার আহ্বান…
যাত্রাশিল্প
0
Share