Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ১৩, ২০২৬

দুর্ঘটনায় অপূর্ব, পাভেল ও ফারিন

অপূর্ব, ফারিন ও পাভেল | ছবি: ফেসবুক

শুটিংরত অবস্থায় দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন। রাজধানীর জিন্দা পার্কে শুক্রবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। সেখানে একটি ওয়েবফিল্মের শুটিং করছিলেন তিনজন। শুটিংয়ে একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে এ ঘটনা ঘটে।

অপূর্ব ও ফারিনের অবস্থা গুরুতর নয়। তবে, সাইদুর রহমান পাভেলের আঘাত অল্প নয়। তাৎক্ষণিকভাবে তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অপূর্ব, পাভেল ও ফারিন | ছবি: ফেসবুক

এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিন এবং অপূর্ব ভাই সম্পূর্ন সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার কাজে ফিরতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়  

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর গত রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

স্টারকিডদের সংগ্রামের গল্প শোনালেন আমিরপুত্র জুনাইদ খান

হতাশা ও ব্যর্থতায় জুনাইদ খান বলিউডের তারকাদের সন্তানদের অভিষেক নতুন কোনো ঘটনা নয়। তবে সবার ক্যারিয়ারের গল্প এক…
আমিরপুত্র জুনাইদ খান

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে দাফন

আতাউর রহমান একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…
আতাউর রহমান
0
Share