Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

তৌসিফ-নেহা কুমিরের খামারে, ফিরলেন নির্মাতা উজ্জ্বল   

‘গল্পটা প্রেমের, তবে তার সঙ্গে সমাজ, প্রকৃতি ও শ্রেণি বিভাগের নানা প্রসঙ্গ এসেছে, যেমনটা আমার কাজে সব সময়ই থাকে।’

মেঘদল ব্যান্ডের এক সময়ের অন্যতম সদস্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল আবারো ফিরছেন নির্মানে। সর্বশেষ নাটক নির্মান করেছিলেন ২০১৭ সালে ‘দাস কেবিন’। এরপর নির্মান করেন চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘বনলতা সেন’। এই নির্মাতা আবারো ফিরেছেন নাটক নির্মানে।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল | ছবি: নির্মাতার ফেসবুক

প্রযোজনা সংস্থা সিএমভি’র ব্যানারে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘চুপকথা’। এতে অভিনয় করেছেন সময়ের দুই জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা।

নাটকটির গল্প লিখেছেন গীতিকবি মহসীন মেহেদী, আর চিত্রনাট্য ও সংলাপ নির্মাতা করা। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন হৃদয় সরকার । নাটকটি সমাজের উচ্চবিত্ত শ্রেণির এক ভিন্নধর্মী প্রেম কাহিনি তুলে ধরবে।

তবে নির্মাতা জানান, এটি শুধুই একটি প্রেমের গল্প নয়, বরং প্রকৃতি ও সমাজের নানা প্রসঙ্গও এতে উঠে এসেছে। তার ভাষায়, “প্রেমের পাশাপাশি সমাজের অনেক বিষয় এতে এসেছে। আমি সব সময় কাজের মধ্যে সামাজিক দায়বদ্ধতার দিকটা রাখি, এবারও তার ব্যতিক্রম হয়নি। নাটক করতে গিয়ে মনে হয়েছে যেন সিনেমা বানিয়ে ফেলেছি। শুটিং করেছি শ্রীমঙ্গল, জাফলং, গাজীপুর হয়ে ঢাকায়—প্রচুর আয়োজন ছিল।‘ নাটকটির শুটিং শেষ হয়েছে গত ২৭ মে।

এই নাটকে একটি বিশেষ দৃশ্য রয়েছে, যেখানে প্রধান দুই চরিত্রের প্রথম দেখা হয় কুমিরের খামারে! সেই দৃশ্য থেকেই এগিয়ে চলে প্রেম, জীবন ও সমাজভাবনার গল্প।

উজ্জ্বল জানান, এবারই প্রথম তিনি অন্য একজনের লেখা গল্প নিয়ে কাজ করেছেন। তার কথায়, “গল্পটা আমাকে টেনেছে। পুরো টিম—তৌসিফ, নিহা, প্রযোজক পাপ্পু ভাই, গল্পকার মেহেদী ভাই—সবাই দারুণভাবে পাশে ছিলেন। নাটকে ফিরে ভালো লাগছে।”

তিনি আরও বলেন, “আমি আসলে নাটকের দর্শকদের মিস করছিলাম। আমাদের দেশে এখনও অনেক বড় অডিয়েন্স রয়েছে নাটকের জন্য। সিনেমা বানাতে আমার কয়েক বছর লেগে যায়, তাই এই সময়ে নাটকের দর্শকদের কিছু না দেওয়াটা ঠিক মনে হয়নি।”

সিএমভি’র পক্ষ থেকে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ‘চুপকথা’ ঈদের বিশেষ আয়োজনের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এছাড়াও ঈদ উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রায় এক ডজন নাটক প্রকাশিত হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের
0
Share