Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

তুফান আসবে নাকি?- রায়হান রাফি

নির্মাতা রায়হান রাফি ও ‘তুফান’ পোস্টার | ছবি: ফেসবুক

নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ঢালিউড সুপারস্টারের ‘তুফান’ নিয়ে ভক্তদের উত্তেজনা শীর্ষে। হঠাৎ নির্মাতার এক পোস্ট সেই অপেক্ষা করলো আরও চাঞ্চল্যকর।

বর্তমানে ‘তুফান’-য়ের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছে শাকিব খান। দেখতে দেখতে এগিয়ে এসেছে সিনেমার ধামাকা মুক্তির দিনও। তার মাঝে ৭ মে নিজের সোশ্যাল মিডিয়ায় নির্মাতা রাফি এক পোস্টে লেখেন, ‘আবহাওয়া কেমন আজ বাহিরে??? ঝড়-Toofan – তুফান আসবে নাকি??’

বোঝাই যাচ্ছে, দর্শক-ভক্তদের মনে তুফান তুলতে এমন পোস্ট নির্মাতার। কারণ তার কিছুক্ষণ পরেই রাফি আরেকটি পোস্ট জানালেন, ‘বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ! আজ যেকোনো সময় আসতে পারে ভয়ংকর কোনো ঝড়💥 বিশেষ দ্রষ্টব্য: এই তুফানি ঝড়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না!’

৭ মে যেকোনো সময় প্রকাশ্যে আসতে যাচ্ছে ‘তুফান’-য়ের টিজার। যা রায়হান রাফির ভাষ্যমতে ‘তুফানি টিজ’!  

উল্লেখ্য, এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকির যৌথ প্রযোজনায় আসছে ‘তুফান’। যেখানে শাকিব খানের বিপরীতে থাকছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। এছাড়াও খলনায়ক হিসেবে দেখা দেবেন চঞ্চল চৌধুরী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share