Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’

‘ঢাকা ড্রিমস’ কনসার্টের পোস্টার | ছবি: ফেসবুক

ব্লু ব্রিক কমিউনিকেশনস এর আয়োজনে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে আগামী ১০ ও ১১ জানুয়ারি রাজধানী ঢাকায় গান গাইতে আসবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ। কনসার্টটি চলবে মোট দুই দিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ১০ ও ১১ জানুয়ারি দুই দিনব্যাপী ‘ঢাকা ড্রিমস’-এর এই কনসার্টের প্রথম দিনের উদ্বোধন হবে লেভেল ফাইভ এবং জনপ্রিয় ব্যান্ড শূন্যর পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে আসবে কাভিশ।

কাভিশ | ছবি: ফেসবুক

ব্যতিক্রমী সুর ও লিরিক্যাল গানের জন্য পরিচিত কাভিশ। ‘নিন্দিয়া রে’সহ তাদের জনপ্রিয় গানগুলো দক্ষিণ এশিয়ার সংগীতায়নে এক অন্য রকম আবেশ তৈরি করে দিয়েছে। তাদের মেলোডি ও সুর এক অনন্য পরিবেশের সৃষ্টি করবে বলে আশাবাদী ব্লু ব্রিক কমিউনিকেশনস। 

দ্বিতীয় দিন শুরু হবে গ্র্যামি মনোনীত বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ারের পরিবেশনার মাধ্যমে। এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সায়ান চৌধুরী অর্ণব এবং ভারতের প্লেব্যাক সিঙ্গার সুনিধি চৌহানের এক যৌথ পরিবেশনা। দ্বিতীয় দিনের সমাপ্তি হবে কাভিশের আরেকটি মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।

দুই দিনব্যাপী এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে টিকিট ভাই প্লাটফর্মে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
0
Share