Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

টিএসসিতে আজ বিকেলে ‘বলী’ ও সন্ধ্যায় ‘প্রিয় মালতী’

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চলমান ‘আমার ভাষার সিনেমা’ অনুষ্ঠানে আজ দেখা যাবে ‘বলী’ ও ‘প্রিয় মালতী’ সিনেমা। ‘বলী’ সিনেমার প্রদর্শনী হবে বেলা সাড়ে তিনটায়। অন্যদিকে ‘প্রিয় মালতী’ র প্রদর্শনী হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। আজই শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ভাষার মাসের এই বিশেষ সিনেমা প্রদর্শনী।  

দেশের প্রেক্ষাগৃহে গত ৭ ফেব্রুয়ারী মুক্তি পায় ‘বলী’ সিনেমা। এখনো সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে চলছে। ২০২৩ সালে সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস পুরস্কার জয় করে। চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রঘেঁষা মানুষের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা বলীখেলাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। সিনেমায় মূল বলীর চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। আরো আছেন প্রিয়াম অর্চি, ইতমাম, এনজেল। সিনেমাটি পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী।

অন্যদিকে ‘প্রিয় মালতী’ গত ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এর আগে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। পরে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে সিনেমাটি। সিনেমাটি চরকিতেও দেখা যাচ্ছে।

 তিনি সিনেমায় তুলে ধরেছেন ‘মালতী’ নামের একটি মেয়ের সংগ্রামের গল্প। সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। মালতী চরিত্রের মধ্যে দিয়ে উঠে এসেছে সমাজের সমস্যা ও সংগ্রামের চিত্র।

সিনেমায় ‘মালতী’ হিসেবে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share