Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জাপানে সেরা ফিচার ফিল্ম পুরস্কার পেল রুনাখানের ‘নীলপদ্ম’   

জাপানের ‘টোকিও লিফট অব ফেস্টিভাল ২০২৫’-এ সেরা পূর্ণদৈর্ঘ্য ছবির পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘নীলপদ্ম’। সিনেমাটি নির্মান করেছেন তৌফিক এলাহী। এতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান।

নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ‘নীলপদ্ম’ সিনেমাটির। চলতি বছর ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় এটি। এবার টোকিও লিফট অফ চলচ্চিত্র উৎসব ২০২৫-এ সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতেছে সিনেমাটি।

সিনেমার এই পুরস্কারপ্রাপ্তির খবর জানিয়ে গতকাল নির্মাতা বলেন, “টোকিও লিফট অব ফেস্টিভালের সিলেকশনে ছিল ‘নীলপদ্ম’। জুরিরা সিনেমাটিকে নানাভাবে বিচার-বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সব আপডেটই ই-মেইলে পাচ্ছিলাম।

 কিন্তু এটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্মের পুরস্কার পাবে, সেটা ভাবিনি। ‘নীলপদ্ম’ আমার গবেষণাধর্মী নির্মাণ। কর্তৃপক্ষ আমাকে ই-মেইলযোগে আগেই বিষয়টি জানিয়েছে, কিন্তু ই-মেইল চেক করতে দেরি হলো বলে বিষয়টি এখন জানাতে পারছি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান।

এটি শুধু আমার একার প্রাপ্তি নয়, এই ছবির আর্টিস্ট, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।”

দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ। ঈদে সিনেমাটি দেশের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share