Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ২, ২০২৬

ছোট পর্দায় আসছে দুই বাংলার গল্প

অভিনয়শিল্পী গৌরব রায় চৌধুরী ও ঐশানি দে | ছবি: ফেসবুক

কলকাতা-বাংলাদেশ যেন এক বাংলার এপিঠ-ওপিঠ। ভারতীয় টেলিভিশনের পর্দায় এবার আসছে দুই বাংলার গল্প।

ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ‘পূবের ময়না’-তে দুই বাংলার গল্প নিয়ে আসছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী ও ঐশানি দে।

বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসা একটি মেয়ের গল্প বলবে ‘পূবের ময়না’। মেয়েটি কলকাতায় চলে এসে আশ্রয় নেয় গৌরবের বাড়িতে। কী কারণে বাংলাদেশ থেকে চলে আসে মেয়েটি? কলকাতায় এসেই বা গৌরবের বাড়িতে আশ্রয় নেয় কেন? কোন দিকে মোড় নেয় মেয়েটির জীবন? মোটামুটি এই ট্র্যাকেই এগোবে ধারাবাহিকের গল্প।

‘রাঙা বউ’ ধারাবাহিকে অভিনয় দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন ছোট পর্দার অভিনেতা গৌরব রায় চৌধুরী। ‘নটী বিনোদিনী’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে পা রাখেন ঐশানি। ধারাবাহিকে চরিত্র এবং গল্প নিয়ে বেশ এক্সাইটেড নতুন এই অভিনেত্রী।

উল্লেখ্য, আগামী জুলাই মাস থেকেই জি বাংলায় প্রচারিত হতে যাচ্ছে ধারাবাহিকটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান প্লেন ক্রাশে মৃত্যুর সম্ভাবনায় যে চিঠি লিখেছেন  

আমির খান হিন্দি সিনেমার তারকা আমির খান বরাবরই নিজের কাজ নিয়ে নিখুঁত পরিকল্পনার জন্য বিখ্যাত। এবার জানা গেল,…
আমির খান প্লেন ক্রাশে

এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

শেষ হওয়ার পথে ‘এটা আমাদেরই গল্প’ এটা আমাদেরই গল্প শেষের পথে এসে নতুন করে আলোচনায়।  জনপ্রিয় এই ধারাবাহিকের…
এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী
0
Share