Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী!

তারকা জুটি সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল | ছবি: হিন্দুস্তান টাইমস

বলিউড পাড়ায় চলমান গুঞ্জনকে সত্যি প্রমাণ করে সুখবর দিলেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। ২৩ জুন নিজের দীর্ঘ দিনের প্রেমিক অভিনেতা জাহির ইকবালের সাথে সাতপাকে বাঁধা পড়ছেন ‘দাবাং গার্ল’ সোনাক্ষী।

তারকা জুটি সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল | ছবি: রিপাবলিক টিভি

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে, মুম্বাইয়ের অভিজাত হোটেল ব্যাস্টিনে বসবে হবু তারকা দম্পতির বিয়ের আসর। নিকট আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি’ সিরিজের সব অভিনয়শিল্পীরাও উপস্থিত থাকবে বিয়ের আয়োজনে। সোনাক্ষী ও জহিরের বিয়ের কার্ড কাস্টোমাইজ করা হয়েছে পত্রিকার আদলে। যেখানে লেখা হয়েছে ‘গুজব এখন সত্যি’!  বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারন করা হয়েছে ফরমাল পোশাকও।

তারকা জুটি সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল | ছবি: নিউজ ১৮

জানা যায়, সাতরাম রামানি নির্মিত ‘ডাবল এক্স এল’ সিনেমার শুটিংকালে ‘নোটবুক’ খ্যাত জাহিরের সাথে পরিচয় হয় সোনাক্ষীর। সেখান থেকেই বন্ধুত্ব আর প্রেম। প্রায় তাদের এক সাথে দেখা গেলেও আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেননি জাহির-সোনাক্ষী জুটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share