Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

গ্রেপ্তার হয়েছেন র‍্যাপার ট্র্যাভিস স্কট

র‍্যাপার ট্র্যাভিস স্কট | ছবি: রয়টার্স

৯ আগস্ট প্যারিসের একটি পাঁচ তারকা হোটেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতির অভিযোগে র‍্যাপার ট্র্যাভিস স্কটকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের স্থানীয় পুলিশ।

ফরাসি প্রসিকিউটের বরাতে রয়টার্স জানিয়েছে, শুক্রবার সকালে পাঁচ তারকা হোটেল জর্জ ভি-এর নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় ট্র্যাভিস ও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর। এ বিষয়ে ফৌজদারি তদন্ত চলছে।

এদিকে আবার একাধিক ফরাসি গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় মদ্যপ ছিলেন ৩৩ বছর বয়সি ট্র্যাভিস স্কট।

দশবার গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত ট্র্যাভিস বিশ্বের সবচেয়ে বড় হিপ-হপ অ্যাক্টের একজন। এর আগে গত জুন মাসে মদ্যপ অবস্থায় যুক্তরাষ্ট্রের মায়ামি বিচ মেরিনায় একটি ইয়টে ক্রুদের সঙ্গে বিবাদে জড়িয়েও গ্রেপ্তার হয়েছিলেন ট্র্যাভিস।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share