Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

কাল কোনো কনসার্ট হবে না: প্রিন্স মাহমুদ

বামে প্রিন্স মাহমুদ । ছবি: গুগল

দেশের চলমান পরিস্থিতিতে শি’ক্ষা’র্থীদের সাথে সংহতি জানিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গানের আয়োজন করার উদ্যোগ নিয়েছিল দেশের শ্রোতাপ্রিয় কয়েকটি ব্যান্ডদল। তবে শেষমেশ বাতিল হয়ে গেলো এই আয়োজন।

খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ। তিনি তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে লেখেন, ‘কাল কোনো কনসার্ট হবে না। এখন কনসার্টের সময় না। আমরা শুধু শান্তিপূর্ণভাবে ছাত্রদের সাথে সংহতি জানাবো …’।

প্রিন্স মাহমুদের ফেসবুক থেকে স্ক্রিন শট সংগৃহীত

এর আগে চলমান আ’ন্দো’ল’নের সঙ্গে সংহতি জানিয়ে ২ আগস্ট ব্যান্ড দলগুলো একে একে ঘোষণা দেয় ৩ আগস্ট, শনিবার, বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে একত্রিত হওয়ার। এই কনসার্টের নাম ছিল- ‘গেট আপ-স্ট্যান্ড আপ’।

আয়োজনের ঘোষণা দিয়ে প্রিন্স মাহমুদ তার ফেসবুকে লিখেছিলেন, ‘হতেও পারে আমাদের এই মিলনমেলা-ই এক ইতিহাস…’। ব্যান্ড ক্রিপটিক ফেইট তাদের অফিশিয়াল পেজ থেকে লিখেছিলেন, ‘ছাত্রদের ৯ দফা দাবি আমাদেরও দাবি।‘

ক্রিপটিক ফেইটের ফেসবুক থেকে স্ক্রিন শট সংগৃহীত

প্রসঙ্গত, ‘গেট আপ-স্ট্যান্ড আপ’ আয়োজনের সাথে সংশ্লিষ্ট ব্যান্ডগুলোর মধ্যে ছিল- ক্রিপটিক ফেইট, আর্টসেল, শিরোনামহীন, জলের গান, ওয়ারফেজ, মাইলস, চিরকুট, অ্যাশেজ ইত্যাদি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা করলেন  

ট্রাম্পের সমালোচনায় মেরিল স্ট্রিপ ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে হলিউড অভিনেত্রী মেরিল…
মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা

২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে 

১৫টি বইভিত্তিক চলচ্চিত্র ২০২৬ সাল বইপ্রেমী ও সিনেমাপ্রেমীদের জন্য খুবই চমকপ্রদ বছর। এ বছরে বেশকিছু সিনেমা মুক্তি…
২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র
0
Share