Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

কাদের নিয়ে হচ্ছে ‘তুফান- ২’?

নির্মাতা রায়হান রাফি | ছবি: ফেসবুক

বাংলাদেশসহ বিশ্বব্যাপী চলছে ‘তুফান’ তাণ্ডব। এর মাঝেই সিনেমাটির দ্বিতীয় সিক্যুয়েল নিয়ে কি বললেন নির্মাতা রায়হান রাফি?

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার সাথে সাক্ষাৎকারে ‘তুফান ২’ সিনেমায় কে বা কারা থাকছেন জানতে চাইলে নির্মাতা বলেন, ‘তুফান ২’-এর সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। ‘তুফান’-এর প্রায় সব অভিনয়শিল্পী থাকবেন ‘তুফান ২’-এ। কারণ দেখুন আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে এ ছবিতেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন নির্মাতা রাফি। সেখান থেকে দেশে ফিরেই ‘তুফান ২’ নির্মাণ কাজে লেগে পড়বেন তিনি।

নিজের ইনস্টাগ্রামে ‘তুফান ২’ সিনেমার আভাস দিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীও।

এদিকে নতুন খবর, ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা এসভিএফের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে আগামী ২৮ জুলাই মালয়েশিয়ায় মুক্তি পাবে ‘তুফান’।

উল্লেখ্য, গেল ১৭ জুন মুক্তির পর থেকেই চর্চায় শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি। ভারতবাদে বাংলাদেশ ও বিশ্বের ১৫টি দেশে দাপটের সাথে চলছে সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি – মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…
৭৩ বছরের সম্পর্কের ইতি - মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ
0
Share