Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ওটিটিতে মুক্তির অপেক্ষায় ‘রাজকুমার’

‘রাজকুমার’ প্রযোজক আরশাদ আদনানের সাথে টিম বঙ্গ | ছবি: ফেসবুক

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে ব্যাপক সফলতার পর এবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে আসছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রাজকুমার’।

এরই মধ্যে সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের সাথে চুক্তি সেরেছে বঙ্গ কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে আসন্ন ঈদুল আযহায় ওটিটি মাতাবে ‘রাজকুমার’।

চুক্তিপত্র হাতে আরশাদ আদনান ও বঙ্গ’র প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু | ছবি: ফেসবুক

প্রযোজক আদনানের সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করে বঙ্গ’র প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু জানিয়েছেন, ‘ঈদুল ফিতরে ‘রাজকুমার’ সবচেয়ে ভালো ব্যবসা করেছে। দর্শকও ছবিটি নিয়ে আগ্রহী। বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। এজন্য ছবিটির প্রযোজকের সাথে যোগাযোগ করি।’

উল্লেখ্য, ‘রাজকমুার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে
0
Share