Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

এক সিনেমায় আসছে সালমান-শাহরুখ-আমির

সালমান, শাহরুখ, আমীর | ছবি: ফেসবুক

সালমান খান, শাহরুখ খান ও আমির খান- এ তিনজনকে একসাথে দেখার আগ্রহ দর্শকদের বহুদিনের। এ নিয়ে কিছুটা আশার বাণী পাওয়া গেলো আমির খানের তরফ থেকে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একটা ভালো গল্পের অপেক্ষায় রয়েছেন খানেরা। এ নিয়ে তাদের মধ্যে কথাও হয়েছে, সবাই সম্মতও হয়েছেন।

আমির খানের সাক্ষাৎকার সামনে রেখে ভারতীয় গণমাধ্যমে বলছে —ছয় মাস আগে আমির খান এ বিষয়ে আলোচনা করেছিলেন শাহরুখ ও সালমানের সঙ্গে। তিনি বলেন, ‘ছয় মাস আগে আমি, সালমান ও শাহরুখ দেখা করেছিলাম। তখন আমাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়।’

সালমান খান, শাহরুখ খান ও আমির খান | ছবি: ফেসবুক

আমির খান বলেন, ‘আমাদের তিনজনের একত্রে অভিনয় করার কথা আমিই প্রস্তাব করেছিলাম প্রথম। শাহরুখ ও সালমানকে বলেছি, ‘আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমাদের তিনজনের একসঙ্গে একটা ছবি করা সত্যিই খুব দরকার। আশা করছি এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।’

বর্তমানে আমির খান যদিও ‘সিতারে জমিন পার’ ছবি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবু আশা করা যাচ্ছে, ভারতীয় উপমহাদেশের দর্শক এবং পুরো বিশ্ব খুব শীঘ্রই তিন খানকে একত্রে একটি দারুণ সিনেমায় দেখতে পাবে। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share