Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

এক মঞ্চে গাইলেন এড শিরান ও অরিজিৎ

একই মঞ্চে পারফর্ম করলেন বিশ্বের দুই প্রান্তের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই সংগীতশিল্পী- অরিজিৎ সিং ও এড শিরান। এরই মাধ্যমে চলতি বছরের শুরুর দিকে দিলজিৎ দোসানজের সঙ্গে এক মঞ্চ ভাগাভাগি করে নেওয়ার পর আবারও ভারতীয় কোনো শিল্পীর সঙ্গে পারফর্ম করলেন শেপ অফ ইউ খ্যাত পপ তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নতুন জুটি এড শিরান ও অরিজিতের ছবি ও ভিডিও। ১৬ সেপ্টেম্বর নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বেশ কিছু ছবি পোস্ট করেন অরিজিৎ। ক্যাপশনে তিনি এড শিরানকে কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানটি ‘পারফেক্ট’ করার জন্য।

এড শিরান ও অরিজিৎ সিং (বাম থেকে) । ছবি: বলিউড লাইফ

মূলত ১৫ সেপ্টেম্বর লন্ডনে কনসার্ট ছিল অরিজিতের। এ গায়ক তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘লন্ডন গতকাল (১৫ সেপ্টেম্বর) রাতে এমন দারুণভাবে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। ভালোবাসা ও কৃতজ্ঞতা। ধন্যবাদ এড শিরান পারফেক্ট’ মুহূর্তের জন্য।’

যে দর্শকরা লন্ডনের লাইভ কনসার্টে উপস্থিত ছিলেন, তাদের মাঝ থেকে অনেকেই পোস্ট করেছেন কনসার্টের ভিডিও। পোস্ট করা ভিডিওগুলো থেকে দেখা গেছে, দর্শকদের সারপ্রাইজ দিয়ে অরিজিৎ হঠাৎ করেই মঞ্চে নিয়ে আসেন এড শিরানকে। এরপর তারা একসঙ্গে এড শিরানের শ্রোতাপ্রিয় ‘পারফেক্ট’ গানটি গেয়েছেন। ঐ মুহূর্তটি মুগ্ধ হয়ে উপভোগ করেছেন উপস্থিত দর্শকরা। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সকলে একটি ম্যাজিকেল পরিবেশ তৈরি করেছিলেন।

ভিডিও পোস্ট করে একজন দর্শক লিখেছেন, ‘পারফেক্ট কোলাবোরেশন’। আরেকজন দর্শক আবার লিখেছেন, ‘অরিজিৎ সিং দারুণভাবে পারফেক্ট গাইতে পারেন, কিন্তু এড শিরান কি ‘চন্না মেরেয়া’ গান গাইতে পারবেন?’ এমন অনেক পোস্টই এখন ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share