Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

একতা কাপুর ও বীর দাসের এমি অ্যাওয়ার্ড জয়

বীর দাস ও একতা কাপুর । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত ‘৫১তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৩’য়ে সম্মানিত করা হয়েছে বিশ্বের সেরা টেলিভিশন পর্দার সংশ্লিষ্টদের। আর এবারের আসরে ভারতের নাম উজ্জ্বল করেছেন একতা কাপুর ও বীর দাস।

২০২৩ সালের এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান ২০টি দেশের ৫৬ জন প্রতিযোগী। তাদের মধ্য থেকেই ভারতীয় টেলিভিশনে অবদানের জন্য আন্তর্জাতিক এমি ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন একতা কাপুর। ‘ট্রেলব্লাজিং ক্যারিয়ার এবং ভারতীয় টেলিভিশন ল্যান্ডস্কেপে অসাধারণ অবদান’ রাখায় তাকে এই বিশেষ সম্মান দেওয়া হয়। এই অর্জনের পর একতা তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এমি অ্যাওয়ার্ডটির ভিডিও পোস্ট করে লেখেন, “ভারতবাসী আপনাদের এমি আমি দেশে আনছি।”

অপরদিকে নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘বীর দাস: ল্যান্ডিং’-এর জন্য কমেডি বিভাগে আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছেন ভারতের বীর দাস। পুরস্কার হাতে নিয়ে তোলা একটি ছবি বীর শেয়ার করেছেন তার অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে। ছবি শেয়ারের পাশাপাশি তিনি ক্যাপশনে লিখেন, “ভারতের জন্য, ভারতের কমেডির জন্য়। আমার প্রতিটি শব্দ, প্রতিটি নিশ্বাস। ধন্যবাদ এমি আমাকে এই সম্মান দেওয়ার জন্য।”

উল্লেখ্য যে, এবারের এমির আসরে সেরা অভিনেতা হয়েছেন মার্টিন ফ্রিম্যান। ‘দ্য রেসপন্ডার’ ড্রামার জন্য তিনি পেয়েছেন এই পুরস্কার। আর সেরা ড্রামা সিরিজ হয়েছে ‘দ্য এমপ্রেস’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে ওটিটিতে কি দেখবেন?

ওটিটি কনটেন্ট দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের বিনোদনের জন্য এক ব্যতিক্রমী মাধ্যম। পুরো বছর জুড়েই ওটিটিতে…
ঈদে ওটিটিতে কি দেখবেন

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া
0
Share