Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

আহত ‘উরা ধুরা’ মিমি চক্রবর্তী! 

মিমি চক্রবর্তী | ছবি: ফেসবুক

টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পশুপ্রেমী হিসেবে সুপরিচিত তিনি। এমনকি তিনি নিজেকে ‘পেট মম’-ও বলে থাকেন। মাঝেমধ্যেই তাকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় পোষ্যদের সঙ্গে আদুরে ছবি-ভিডিও পোস্ট। আবারও পোষ্য বিষয়ক খবর জানাতেই পোস্ট করেছেন মিমি। তবে এবার কোনও আদুরে ছবি নয়, ভক্তদের জন্য একটি খারাপ খবর দিয়েছেন অভিনেত্রী।

নিজেরই পোষা কুকুরের আক্রমণে আহত হয়েছেন মিমি। অভিনেত্রী তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, কুকুরের আঁচড়ে পা কেটে গেছে তার। ছবির ক্যাপশনে ইংরেজিতে মিমি লেখেন, ‘আপনারা কি দোষীকে দেখতে পাচ্ছেন?’

মিমি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিন শট সংগৃহীত

যদিও এই অভিজ্ঞতা মিমির জন্যে নতুন নয়। আগেও এমন ঘটনা ঘটেছে তার সাথে।

মিমি চক্রবর্তী ও তার পোষা কুকুর । ছবি: ইনস্টাগ্রাম 

মিমিকে শেষবার দেখা গেছে ‘আলাপ’ সিনেমায়। এদিকে ‘তুফান’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক করতে চলেছেন তিনি। ঢাকাই সুপারস্টার শাকিব খানের সাথে অভিনীত এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদুল আজহায়। সম্প্রতি সিনেমাটির ‘লাগে উরা ধুরা’ গান মুক্তি পেয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে দর্শকদের মাঝে। রায়হান রাফি পরিচালিত ছবিটিতে শাকিব- মিমি ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলার মত তারকারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share