Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুলাই ৪, ২০২৬

আসামিদের যাতায়াত ভাড়া দেয়ার নির্দেশ পেলেন পরীমণি

পরীমণি | ছবি: ফেসবুক

চিত্রনায়িকা পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় আদালত কর্তৃক আসামিদের যাতায়াত ভাড়া দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আসামিদের ভাড়া বাবদ অভিনেত্রীর গুণতে হবে এক হাজার টাকা।

ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহানা হক সিদ্দিকা এ আদেশ দেন পরীকে।

মূলত ২০ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করা হয়েছিল। তবে সিনেমার কাজে পরী কলকাতায় থাকায় সেদিন আদালতে হাজির হতে পারেননি তিনি। ফলশ্রুতিতে, তার পক্ষে আইনজীবী জয়া রাণী দাশ সাক্ষ্যগ্রহণ পেছাতে সময় আবেদন করলে আসামি নাসির উদ্দিনের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল চিত্রনায়িকার অসমাপ্ত সাক্ষ্য শেষ করার আবেদন করেন।

সোহেল বলেন, ২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণি সাক্ষ্য দেওয়া শুরু হয়। এরপর ২০২৩ সালের ১১ জানুয়ারি, ৬ মার্চ ও ২৩ মে সাক্ষ্যগ্রহণের দিন অভিনেত্রী আদালতে অনুপস্থিত ছিলেন। ২৪ জুলাই আংশিক সাক্ষ্য দেন। এরপর ১৩ সেপ্টেম্বর ও চলতি বছরের ১৫ জানুয়ারি আদালতে অনুপস্থিত ছিলেন তিনি। অসমাপ্ত সাক্ষ্য দিতে পরীমণির অবহেলায় আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এতে আসামিরা হয়রানির শিকার হচ্ছেন বলে উল্লেখ করেন এই আইনজীবী। ফলে তিনি পরীর সাক্ষ্যগ্রহণ শেষ করার আদেশ প্রার্থনা করেন।

পরবর্তীতে উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরীমণিকে শেষবারের মতো সময় দিয়েছেন। সময় দেয়ার পাশাপাশি আসামিদের প্রত্যেককে যাতায়াত ভাড়া এক হাজার টাকা করে দেয়ার জন্যও নির্দেশ দেন আদালত। পরীর এই মামলার আসামি হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

শিল্পী সমিতিতে দৃষ্টান্ত স্থাপন করতে চান শিবা শানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষে নতুন নেতৃত্ব…
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

আলফা সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, হৃতিকের ক্যামিও

অ্যাকশন, শর্বরীর অভিনয় ও হৃতিকে মুগ্ধ দর্শক আলফা সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।…
আলফা সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, হৃতিকের ক্যামিও

কুমিল্লা-রাজশাহীতে দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল

কুমিল্লায় প্রদর্শন শুরু, রাজশাহীতে ৪ জুলাই দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল সিনেমাটি দেশের আরও একটি নতুন…
কুমিল্লা-রাজশাহীতে দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…
0
Share