Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

আসছে মতুয়া সম্প্রদায়ের জীবন নিয়ে প্রামাণ্যচিত্র ‘মতুয়ামঙ্গল’

মতুয়া সম্প্রদায়ের জীবনযাপন, দর্শন, বঞ্চণা ও অধিকারহীনতা নিয়ে ‘মতুয়ামঙ্গল’ নামের প্রামাণ্যচিত্র বানিয়েছেন নির্মাতা তানভীর মোকাম্মেল। ১২ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

গোপালগঞ্জের ওড়াকান্দি গ্রামে জন্ম নেওয়া হরিচাঁদ ঠাকুর ও তার ছেলে গুরুচাঁদ ঠাকুর এই ধর্মের প্রবক্তা ও প্রচারক। মতুয়া ধর্মাবলম্বীরা অধিকাংশই দরিদ্র ও প্রান্তিক হওয়ায় সমাজে তারা নানাভাবে শোষিত, বঞ্চিত ও গণমানুষের চোখের আড়ালে। পশ্চিমবঙ্গের ঠাকুর নগরেও রয়েছে বিশাল এক মতুয়া জনগোষ্ঠী। গণ-অর্থায়ন ও কিনো-আই ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে মতুয়ামঙ্গল প্রামাণ্যচিত্রটি।  

নির্মাতা তানভীর মোকাম্মেল

১০৮ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রে উঠে আসবে মতুয়া জনগোষ্ঠীর জীবন ও মতুয়া ধর্মের দার্শনিক দিকগুলো। মতুয়াদের প্রায় ২০০ বছরের ইতিহাস, তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস, তাদের জীবনধারা, আর্থসামাজিক প্রেক্ষাপট, বর্তমান সমস্যাবলি ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। এতে মতুয়া সম্প্রদায়ের নেতা ও গ্রামবাসী মতুয়া নারী-পুরুষের সাক্ষাৎকারও রয়েছে।

বাংলাদেশের পাশাপাশি ভারতের ঠাকুর নগর, আন্দামান, উত্তরাখন্ড ও দণ্ডকারণ্যে শুটিং হয়েছে প্রামাণ্যচিত্রটির। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে উদ্বোধনী প্রদর্শনীর পর আগামী সপ্তাহে কিনো-আই ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে মতুয়ামঙ্গল প্রামাণ্যচিত্রটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share