Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

আসছে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন

‘ব্যচেলর পয়েন্ট’ পোস্টার | ছবি: ফেসবুক

দর্শকমহলে তুমুল জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নিয়ে দর্শকদের চমকে দিয়ে পঞ্চম সিজনের ঘোষণা দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

সম্প্রতি নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ৫ লিখে একটি পোস্ট করেন নির্মাতা অমি। যা বেশ রহস্য সৃষ্টি করে দর্শকমহলে।

পরে গণমাধ্যমের সাথে আলাপে নির্মাতা বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজটি দিয়ে দর্শকদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। যা বলে বোঝাতে পারব না। গত দুই বছরে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। হ্যাঁ, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ অবশ্যই আসবে। এটি নির্মাণ করব। দর্শকরা যেহেতু চাইছেন, তাদের কথা ভেবেই এটি করব। তবে ঠিক কবে কিংবা কী পর্যন্ত এটি আসবে, তা এখনই বলা যাচ্ছে না। কেননা, প্রতিটি ভালো কাজের জন্যই যথেষ্ট সময় প্রয়োজন। সিরিজটি নির্মাণের জন্য পরিকল্পনা রয়েছে আমার। এ জন্য বলা যায়, আপাতত এটি পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কিন্তু এখনো কাজ শুরু করিনি। সবকিছু চূড়ান্ত হলে তখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।’

উল্লেখ্য, ২০১৭ সালে শুরু হওয়া ‘ব্যাচেলরয় পয়েন্ট’ ধারাবাহিকটির এখন পর্যন্ত ৪টি সিজন এসেছে। আর প্রতিটি সিজনেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলে একদল ব্যাচেলর দিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প। নাটকের পাশা, হাবু, শুভ, কাবিলা, শিমুলের মত চরিত্রগুলোর সাথে ধারাবাহিকটির নিয়মিত দর্শকরা প্রতিনিয়ত আনন্দ-দুঃখ আর আবেগে ভেসেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share