Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

আলিয়া- রাহা যেন ‘কপি- পেস্ট’

আলিয়া ভাট ও রাহা কাপুর । ছবি: ইনস্টাগ্রাম

২০২৩ সালে বড়দিনে আলোকচিত্রীদের সামনে দেখা দেয়ার পর থেকেই নেটিজেনদের নয়নের মণি বলিউড দম্পতি রণবীর কাপুর-আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুর। দেখতে কার মত হয়েছে রাহা? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এবার আরও একবার পাপারাজ্জিদের সামনে আসতেই, নতুন করে আলোচনায় ছোট্ট রাহা।

মূলত মুম্বাইয়ের বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করছেন রণবীর -আলিয়া। নির্মাণাধীন সেই বাড়ির কাজকর্মের খোঁজখবর নিতে প্রায়ই এই দম্পতিকে দেখা যায় সেখানে। এবারও তার ব্যতিক্রম হয়নি। রণবীর -আলিয়া সেই বাড়িতে সম্প্রতি পৌঁছেছিলেন আবারও। তবে এবার তাদের সাথে দেখা গেছে রাহাকেও।

প্রথমে বাবা রণবীর মেয়েকে কোলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন। বের হওয়ার সময় মা আলিয়ার কোলে দেখা গেছে রাহাকে। পাপারাজ্জিদের ধারণ করা এই ভিডিওটি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নজরে আসে আলিয়া- রাহাকে। আলিয়ার কোলে রাহা- ভিডিও থেকে এই দৃশ্যের স্ক্রিন শট তারপর নতুন করে ছড়িয়ে পড়ে অন্তর্জালে।

আলিয়া ভাটের কোলে তার মেয়ে রাহা কাপুর । ছবি: ইনস্টাগ্রাম

নেটিজেনরা এবার একমত, একদম যেন হুবুহু আলিয়ার মতই হয়েছে তার মেয়ে। চেহারার ধরণ থেকে শুরু করে মুখের এক্সপ্রেশন- সবই যেন কপি-পেস্ট। এমনই মন্তব্য করছেন নেটিজেনরা।

উল্লেখ্য যে, প্রথমবার প্রকাশ্যে আসার পর রাহাকে তার দাদা ঋষি কাপুরের সাথে তুলনা করেছেন অনেক নেটিজেনরা। অনেকেই বলেছিলেন, যেন ঋষি রূপে ফেরত এসেছে তার নাতনি। আর কাপুর বংশের নীল চোখের ধারাও বজায় রেখেছে ছোট রাহা।

সেই বারের পর আরও একাধিকবার পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হয়েছে রাহা। এরপর থেকে বেশির ভাগ সময় আলিয়ার মত এক্সপ্রেশনেই দেখা গেছে তার মেয়েকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share