Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

আয়নাঘরের জন্য কেয়া পায়েলের অসম্মতি

কেয়া পায়েল | ছবি: ফেসবুক

বহুল আলোচিত ‘আয়নাঘর’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক জয় সরকার। সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীদের নাম না জানালেও নির্মাতা তার পছন্দের নায়িকা হিসেবে নাম নেন অভিনেত্রী কেয়া পায়েলের। তবে এই মুহূর্তে সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই এ নায়িকার।

‘আয়নাঘর’ চলচ্চিত্রে কেয়ার অভিনয় প্রসঙ্গে জয় সরকার জানান, ‘এখনো কেয়া পায়েলের সঙ্গে কথা হয়নি। সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছি। আয়নাঘরের কয়েকজনের সঙ্গে কথা বলে গল্প সাজাতে চাই। আমি চাই, সত্যটা উঠে আসুক। শিগগির অভিনেত্রীর সঙ্গে আলোচনায় বসব শিডিউল নিতে।’

লাল টি-শার্টে জয় সরকার । ছবি: ফেসবুক

অপরদিকে, বিষয়টি নিয়ে কেয়া বলেন, ‘আমিও কয়েকজনের কাছে সিনেমার খবরটি শুনেছি। কিন্তু এ বিষয় নিয়ে আমার সঙ্গে পরিচালক বা প্রযোজক কারও আলোচনা হয়নি। আমি এখন নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছি। আগামী কয়েক মাসের শিডিউল দেওয়া আছে নির্মাতাদের। কদিন পরেই নাটকের শুটিং করতে দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে।’

অভিনেত্রী যোগ করেন, আগামী মাসে তিনটি নাটকের শুটিংয়ে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। এরপর কাজ শেষে দেশে ফেরার পর আরও কয়েকটি নাটকের শুটিং করার জন্য শিডিউল দেয়া আছে তার।

‘আয়নাঘর’ সিনেমার গল্প ও চিত্রনাট্য পছন্দ হলে অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের উত্তরে কেয়া বলেন, ‘এই মুহূর্তে সিনেমা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। ছোট পর্দাতেই ভালো সময় পার করছি।’

উল্লেখ্য যে, ‘আয়নাঘর’ চলচ্চিত্রে উঠে আসবে সাবেক সরকার কর্তৃক রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার হওয়া বন্দিদের নির্যাতনের ঘটনা। সম্প্রতি সিনেমাটি নির্মাণের জন্য বাংলাদেশ পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন জয় সরকার। ২০২৪ সালের নভেম্বরে সিনেমার শুটিং করতে চান তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share