Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

আবারো ঢাকায় আসছেন শাহরুখ খান!

শাহরুখ খান । ছবি: ফেসবুক

২০১০ সালে প্রথম ঢাকা এসেছিলেন বলিউড কিং শাহরুখ খান। দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা আসছেন তিনি। গতবারের মত এবারও তাকে নিয়ে আসছে অন্তর শোবিজ।

প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী জানান, “আমি এর আগে শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। শাহরুখ এই মুহূর্তে উপমহাদেশে আলোচিত অভিনেতা। পরপর তিনটা সিনেমা তার আলোচনায়। বাংলাদেশে শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “শাহরুখ ভক্তদের প্রতি খেয়াল রেখে আবার তাকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা করেছি। পরিকল্পনা অনুযায়ী অনেকটা এগিয়েও গিয়েছি। এখন সবকিছু ঠিক থাকলে চলতি বছরই ঢাকায় আসছেন তিনি।”

উল্লেখ্য, ২০১০ সালের ৯ ডিসেম্বর ঢাকার সিনেমা প্রেমীদের মাতাতে একটি লাইভ কনসার্টে অংশ নেন কিং খান। এসময় তার সাথে ছিলেন রানী মুখার্জি ও অর্জুন রামপাল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share