Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

আগুনে পোড়া শহরে বাদশাহ’র নীরবতা

‘স্পার্ক টোয়েন্টি মিউজিক ফেস্ট’ কনসার্ট | ছবি: টেকনো

১ মার্চ রাজধানীর আইসিসিবি এক্সপো জোনে আয়োজিত ‘স্পার্ক টোয়েন্টি মিউজিক ফেস্ট’ কনসার্টে মঞ্চে ওঠেন ভারতীয় র‍্যাপার বাদশা। তবে পারফরম্যান্স শুরুর আগে ২৯ ফেব্রুয়ারি বেইলি রোড ট্র্যাজেডিতে প্রাণ হারানোদের প্রতি শোক প্রকাশ করে ৩০ সেকেন্ড নীরবতা পালন করেন তিনি।

রাত সাড়ে ৮টার দিকে মঞ্চে ওঠেন র‍্যাপার বাদশাহ। স্পষ্ট বাংলার খুব একটা চর্চা করা না হলেও মন ভোলানো আধা ভাঙা বাংলাতেই বলেন, ‘আপনারা সবাই কেমন আছো? আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। ঢাকা, থ্যাংক ইউ সো মাচ।’

এরপর হিন্দিতে বললেন, ‘একটা বিষয় আপনাদের আজ জানাতে চাই। আমার কোনও গান রিলিজ হলে প্রথমে বাংলাদেশের কথা মনে হয়। কারণ, এখানে আমার অনেক শ্রোতা। আর আজ আমি এখানে পারফর্ম করতে আসিনি, এসেছি আপনাদের সঙ্গে পার্টি করতে।’

প্রথমবার ঢাকায় গাইলেন বাদশাহ। তবে তিনি মঞ্চে ওঠার আগেই শোকে কাতর দেশবাসী ও স্বজনহারাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণহারানো মানুষগুলো এভাবে চলে যাওয়া মেনে নেয়ার মত নয়।’

এরপর মাথানত করে নীরবতা পালন করেন তিনি। যদিও সেই নীরবতার ছাপ একটুও দেখা যায়নি দর্শক সারিতে।

প্রসঙ্গত, কনসার্টে বাদশাহ ছাড়াও ‘ওয়ার্মআপ’ শিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন প্রীতম হাসান, জেফার, ফুয়াদ এন্ড ফ্রেন্ডসদের। দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনাও ছিল নজরকাড়া।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
0
Share