Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

আইসিইউতে ভর্তি অভিনেতা ফারহান  

মুশফিক আর ফারহান | ছবি: ফেসবুক

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ, অভিনেতা মুশফিক আর ফারহান।

শুটিং ইউনিটের তথ্যমতে, নাম অপ্রকাশিত নাটকের শুটিংয়ের মাঝে হঠাৎ জ্বর ও শরীর ব্যাথার কারণে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে আইসিইউতে শিফট করা হয় ফারহানকে।

অভিনেতার ঘনিষ্ঠ সুত্র গণমাধ্যমকে জানায়, ৩ জানুয়ারি সন্ধ্যার দিকে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার। নাটকের প্রোডাকশন টিমের ৫-৬টি কম্বল দিয়েও তার শীত নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না।

প্রসঙ্গত, সাফা কবিরের সাথে একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন ফারহান। কিস্তু  সেই কাজ এখন স্থগিত করা হয়েছে। বর্তমানে অভিনেতার শারীরিক অসুস্থতার খবরে উদ্বিগ্ন মুশফিক আর ফারহান ভক্তরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share