Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৬, ২০২৬

অ্যাটলির পরবর্তী অ্যাকশনে সালমান-রজনীকান্ত

সালমান খান, অ্যাটলি কুমার ও রজনীকান্ত (বাম থেকে) । ছবি: গুগল

বলিউড সুপারস্টার শাহরুখ খানের সাথে ‘জাওয়ান’ সিনেমার পর নতুন চমকের পরিকল্পনা করছেন নির্মাতা অ্যাটলি কুমার। কিং খানের পর এবার তিনি কাজ করতে যাচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান ও দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সাথে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র তথ্যানুযায়ী, সালমান ও রজনীকান্তকে নিয়ে সিনেমা বানানোর দুই বছরের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন অ্যাটলি। এখনও সিনেমার নাম ঠিক না হলেও পরের মাসেই নাকি দুই অভিনেতার সঙ্গে সিনেমা নিয়ে চূড়ান্ত বৈঠকে বসবেন পরিচালক।

রজনীকান্ত ও সালমান খান । ছবি: গুগল

গুঞ্জন শোনা যায়, অ্যাটলি প্রথমে এই ছবির স্ক্রিপ্ট নিয়ে গিয়েছিলেন ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনের কাছে। তবে সেখানে দুজনের সমঝোতা হয়নি। এরপরই অ্যাটলি তার ছবির গল্প শোনান সালমান খানকে। তখন ভাইজানের গল্পটি পছন্দ হয়ে যায়।

অ্যাটলির নতুন সিনেমাটি প্রযোজনা করার কথা রয়েছে সান পিকচার্সের।

প্রসঙ্গত, বর্তমানে ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন সালমান। ২০২৫ সালের ইদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এদিকে, রজনীকান্ত ব্যস্ত আছেন ‘কুলি’ সিনেমা নিয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪

১৩৩ বার ডোরবেল বাজিয়ে বিপাকে বিটিএসভক্ত

বিটিএসভক্তের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক-এর বাড়িতে বারবার গিয়ে…
বিটিএস
0
Share