Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

অ্যাকশনে যাচ্ছেন বিরহরাজ বাপ্পারাজ

বাংলা সিনেমায় বিরহের অপর নাম নায়ক বাপ্পারাজ। মাঝেমধ্যেই তার নানান বিরহের দৃশ্যগুলো সোশ্যালমিডিয়ায় ভাইরাল হলে আলোচনায় চলে আসেন এই তারকা। তবে এবার বিরহের বাহিরে  ‘রক্ত ঋণ’ নামে একটি সিরিজে পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে।

সম্প্রতি তার অভিনীত ‘প্রেমের সমাধী’ সিনেমার নায়িকা ‘হেনার’ র একটি দৃশ্য এখন সামাজিক মাধ্যমে  ভাইরাল। সিনেমায় দেখা যায় নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান।  

‘রক্ত ঋণ’ সিরিজের একটি দৃশ্যে বাপ্পারাজ | ছবি: ফেসবুক

এরপর তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’

বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।

চারদিকে যখন ‘হেনার’ র সেই দৃশ্য ভাইরাল তখনই নতুন চমক নিয়ে হাজির হলেন নায়ক বাপ্পারাজ। রবিবার সকালে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করলেন।

সেই ভিডিওর শুরুতেই নায়ক বাপ্পারাজকে দেখা গেছে একটি থানায় যেখানে তিনি পা তুলে বসে রয়েছেন। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি। এরপরই বাপ্পারাজ একজনের উদ্দেশ্যে বললেন, বন্ধ করো।

নির্মাতা মোস্তফা খান শিহানের সাথে বাপ্পারাজ | ছবি: সংগৃহীত

গান বন্ধের সঙ্গে সঙ্গে বলে ওঠলেন, ‘অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক’।

দেড় মিনিটের ট্রেলারে বাপ্পারাজকে দেখা গেছে অফিসার ইনচার্জ (ওসি) সায়েম জব্বার চরিত্রে। ‘রক্ত ঋণ’ নামে একটি সিরিজের অভিনয় করেছেন তিনি, এটি তারই ট্রেলার।

সিরিজটি নির্মাণ করেছেন মোস্তফা খান শিহান। সিরিজটির গল্প লিখেছেন মিড নাইট স্টুডিও টিম। ঢাকায় সম্প্রতি শুটিং শুরু হয়েছে। তবে কোথায় প্রচারিত হবে ওয়েব সিরিজটি, সেটা এখনো চূড়ান্ত নয়। এতে বাপ্পারাজ ছাড়া আরো অভিনয় করেছেন শাহেদ আলী, নাদিয়া হক, খালিদ হাসান রুমি প্রমুখ। শিগগিরই এটি মুক্তি পাবে বলে আশাবাদী বাপ্পারাজ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share