Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২১, ২০২৬

অভিনেত্রী সামান্থার নামে মন্দির প্রতিষ্ঠা করলেন ভক্ত

বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা সাম্প্রতিককালে নিজের নামে মন্দির দাবি করে বেশ তোপের মুখে পড়েছিলেন। পুরোহিতরা বেজায় খেপেছিলেন অভিনেত্রীর মন্তব্যে। এবার সামনে এলো সামান্থার নামে মন্দির। অভিনেত্রীর এক ভক্ত এই কান্ড ঘটিয়েছেন।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা-অভিনেত্রীদের ঈশ্বরের মতো সম্মান দেওয়া হয়। রজনীকান্ত, এনটিআর, শ্রীদেবী, সোনু সুদ, নয়নতারা এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাদের নামে মন্দির রয়েছে দক্ষিণ ভারতে। এমনকি অমিতাভ বচ্চনের মন্দিরও রয়েছে দক্ষিণ ভারতে। অন্ধ্রপ্রদেশে তেমনি একটি মন্দির ‘দ্য টেম্পল অফ সামান্থা’।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অন্ধ্রপ্রদেশের তেনালি সন্দীপ নামে এক ব্যক্তি অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর একজন একনিষ্ঠ ভক্ত। প্রিয় অভিনেত্রীর নামে একটি মন্দিরও তৈরি করেছেন তিনি, যেখানে স্থাপিত রয়েছে সামান্থা মূর্তি। প্রতিবছরের মতো এই বছরেও সামান্থা জন্মদিন উপলক্ষে মন্দিরে বিশাল বড় আয়োজনের ব্যবস্থা করেছিলেন তিনি। সেই ব্যক্তির সামান্থার জন্মদিন পালনের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।  

ভিডিওতে দেখা যাচ্ছে, মন্দিরের সামনে সামান্থার দুটো মূর্তি রয়েছে। একটি বড় এবং একটি সামান্য ছোট। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে মন্দিরকে সাজানো হয়েছে ফুল দিয়ে। ছোট ছোট শিশুদের নিয়ে মন্দিরের সামনে সামান্থার নাম করে কেক কাটতে দেখা যায় সন্দীপকে। প্রিয় অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে মন্দিরের দালানে শিশুদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থাও রেখেছিলেন তিনি।

সামান্থাকে সর্বশেষ দেখা গেছে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সিটাডেল’ নামক একটি সিরিজে। আপাতত বেশ কয়েকটি প্রজেক্টের যুক্ত রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর এখন সামান্থাকে নিয়ে নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। পরিচালক রাজ নিধিমরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা, এমনটাই গুঞ্জন চলছে শোবিজ অঙ্গনে। তবে দুজনেই কেউই এখনো প্রেমের বিষয়ে মুখ খোলেননি।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দ্রৌপদী মুর্মুর জীবনভিত্তিক তথ্যচিত্র নির্মাণের ঘোষণা আমির খানের

রাষ্ট্রপতির জীবন নিয়ে তথ্যচিত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এর জীবন, সংগ্রাম এবং অনন্য উত্থানের গল্প এবার…
দ্রৌপদী মুর্মুর ও আমির খান

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব

বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এলো আরেকটি আন্তর্জাতিক সাফল্য। ২৮তম সাংহাই আন্তর্জাতিক…
সাংহাই চলচ্চিত্র উৎসব

ধানুশ-ম্রুণালের সম্পর্ক গুঞ্জনে নতুন মোড়, বিচ্ছেদের দাবি

ধানুশ–ম্রুণালের বিচ্ছেদ দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে কয়েক মাস ধরেই…
ধানুশ ও ম্রুণাল ঠাকুর
0
Share