Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

অভিনেতা হয়ে শুভ’র সিনেমায় আসছেন বালাম

বালাম ও আরিফিন শুভ (বাম থেকে) । ছবি: ফেসবুক

কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। যেখানে একজন ঝাঁকড়া চুলের ব্যক্তির ছায়ার সামনে ভেসে উঠেছে শুভ’র মুখাবয়ব। শুভ’র চেহারা স্পষ্ট হলেও সেই ছায়া নিয়ে ভক্তদের মাঝে তৈরী হয়েছিল কৌতূহল। ছায়াতে থাকা সেই ব্যক্তির রহস্য উদ্ঘাটন হোক না হোক, এবার জানা গেলো সিনেমাটি নিয়ে নতুন এক খবর!

জানা গেছে, শুভ’র সাথে ‘নীলচক্র’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সংগীতশিল্পী বালাম। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মিঠু খান। যদিও ছবিতে কোন চরিত্রে দেখা যাবে এই গায়ককে, এই ব্যাপারে কিছুই বিস্তারিত বলেননি নির্মাতা।

মিঠু জানান, ‘সিনেমায় বালাম আছেন, এটা ঠিক। তাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। তাই এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তার চরিত্রটি নিয়ে বলছি না। তবে খল চরিত্রে অভিনয় করছেন মনির আহমেদ শাকিল।’

নির্মাতা আরও বলেন ‘ছবির একটি চরিত্রে একজন সংগীতের মানুষের দরকার ছিল। আমরা এমন একজনকে চেয়েছিলাম, যাকে দিয়ে বিষয়টি সঠিকভাবে পর্দায় তুলে আনা সম্ভব। বালাম ভাইয়ের সঙ্গে কথা হয়, ভাবনাটা তার খুব পছন্দ হয়। আনন্দে প্রস্তাব গ্রহণ করেন। তাকে পেয়ে আমাদেরও কাজটি অনেক সহজ হয়ে যায়। চরিত্রটি নিয়ে আমরা তিন মাসের বেশি সময় বালাম ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি। শুটিংয়ে সময় মনে হয়েছে, আমরাও শতভাগ পেয়েছি। কখনো মনে হয়েছে, প্রত্যাশার চেয়ে বেশি।’

প্রসঙ্গত, দীর্ঘ বিরতি কাটিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গান গেয়ে নতুন করে আলোচনায় আসেন বালাম। এরপর অভিনেতা শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গান ‘রাজকুমার’-ও দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়ায়। এবার সংগীতশিল্পী নয়, অভিনয়শিল্পী হয়ে বালামের পর্দায় দেখা দেয়ার খবরটি অন্যরকম চমক হিসেবে সামনে এলো তার ভক্ত ও অনুরাগীদের মাঝে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share