Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

অজানা পথে পা ফেললেন তৃষা  

পরাণের ভিতর প্রেম যখন বাসা বাঁধে তখন এক গভীর দ্বিধা এসে হাজির হয় মনে। হঠাৎ করেই যদি প্রিয় মানুষটি হারিয়ে যায়! এমনই সংশয় আর গভীর প্রেমের আবেগ নিয়ে গান বেঁধেছেন ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার সিলেটের প্রতিযোগী স্বর্ণা দাস তৃষা।

নিজের কথা, সুর ও কণ্ঠে তৃষার গানের শিরোনাম ‘এই অজানা পথে পা ফেলে’। গানটির সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও র্নিমাণ আল মাসুদের। প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটি নিয়ে তৃষা জানান, ‘গান আমার কাছে প্রার্থনার মত। নিজের আবেগ-অনুভুতিগুলো আমি গানের মাধ্যমে প্রকাশ করি। আশা করছি ‘এই অজানা পথে পা ফেলে’ গানটি সবার হৃদয়ে দাগ কেটে যাবে।‘

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি প্রকাশ পাচ্ছে ২২ মে, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে। সেই সাথে গানটি শুনতে পাওয়া যাবে স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি ও আর্ন্তজাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
0
Share