Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

‘৪২০’ নাটকের ডাবল আপ নিয়ে আসছেন ফারুকী

বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে ১৭ বছর আগে নির্মিত ‘৪২০’ নাটকের ডাবল আপ অর্থাৎ ‘৮৪০’ নিয়ে ফিরছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।

৫ ডিসেম্বর রাতে সামাজিক মাধ্যমে নতুন এই সিরিজটি নিয়ে সুখবর জানিয়েছেন ফারুকী নিজেই। সেখানে সিরিজটি নিয়ে একটি রিলস প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, ‘পলিটিক্যাল স‍্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরভূমি। যে কারণে ২০০৭ সালে তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’ নাটকের ডাবল-আপ ‘৮৪০’!’  

এর পরদিন শুক্রবার সিরিজটি নিয়ে আরও একটি পোস্ট দেন নির্মাতা ফারুকী। ‘সেখানে সিরিজটির বিহাইন্ড দ্যা সিন এর অংশ তুলে ফারুকী লেখেন, গত বছর ঠিক এই সময় আমরা শ্যুট করছিলাম ৮৪০-এর। সময়টা মনে রাখা জরুরি নানা কারণে। আজকে রাত সাতটায় ট্রেলার আসছে। সম্পূর্ণ দেশি মশলায় নির্মিত ৮৪০’র ট্রেলার! এক্সাইটেড!’

নির্মাতা আরও লেখেন, ‘যেহেতু ট্রেলারের আগে শ্যুটিংয়ের ফুটেজ রিলিজ করতে পারছি না, সেই জন্য নওগাঁ-রাজশাহীতে কাটানো দিনগুলোতে শ্যুটিংয়ের ফাঁকে আমরা কি করতাম সেটার একটা ভিডিও শেয়ার করলাম।’

যদিও ‘৮৪০’ কোথায় দেখানো হবে, কোন ফরম্যাটে দেখানো হবে, সে ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ২০০৭ সালে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর লেখা ও পরিচালনায় নির্মিত হয়েছিল টিভি সিরিজ ‘৪২০’। যা ওই সময় ব্যাপক প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। আর এ সিরিজে অভিনয় করেই খ্যাতি লাভ করেন অভিনেতা মোশাররফ করিমসহ কয়েকজন তারকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের
0
Share