Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

২৩ কেজি ওজন কমানোর রহস্য ফাঁস করলেন নেহা

অভিনেত্রী নেহা ধুপিয়া | ছবি: ইনস্টাগ্রাম

মা হবার পর অনেকটাই ওজন বেড়েছিল বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার। তবে ভক্তদের অবাক করে দিয়ে হঠাৎ ২৩ কেজি ওজন কমিয়েছেন তিনি। সম্প্রতি এই মেদ ঝরানোর রহস্য ফাঁস করেছেন নেহা।

সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপে নেহা জানিয়েছেন, ‘আমি আমার দুই সন্তানকেই দুধপান করাতাম। সেই কারণে আমার শরীর সব সময় দুর্বল লাগত আর সারাক্ষণ ক্ষুধা পেত। তবে গত এক বছর ধরে আমি ঠিক করে ডায়েট মেনে চলা শুরু করি ও শরীরচর্চা করি। যদিও প্রায় ২৩ কেজি ওজন কমেছে আমার। কিন্তু এখনো যতটা ওজন ঝরাতে চাই, তা পারিনি। তবে আশা করছি ভবিষ্যতে পারব।’

স্বামী আঙ্গাদ বেদীর সাথে নেহা ধুপিয়া (কোলাজ করা) | ছবি: ইনস্টাগ্রাম

অভিনেত্রী আরও যোগ করেন, ‘ওজন ঝরানোর জন্য কড়া ডায়েট কিংবা প্রচণ্ড শরীরচর্চা করিনি আমি। অল্প সময়ে অনেকটা ওজন ঝরিয়ে ফেলার পক্ষপাতী কখনই ছিলাম না। সবার প্রথমে ডায়েট থেকে চিনি, গ্লুটেন আর ভাজা পোড়া খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিলাম। আর আমি সন্ধ্যা ৭টার সময় রাতের খাবার সেরে ফেলতাম আর পরের মিল খেতাম বেলা ১১টার সময়। এই দীর্ঘ সময় উপোস করে থাকার অভ্যাস আমার ওজন কমাতে অনেকটাই সাহায্য করেছে।’

নতুন মা হওয়া নারীদের উদ্দেশ্যেও নেহা বিশেষভাবে বলেন, ‘জন ঝরানোর ক্ষেত্রে নতুন মায়েদের খুব বেশি তাড়াহুড়ো না করাই ভালো। এই প্রক্রিয়ায় কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। সমাজ আপনাকে নিয়ে কী ভাবল সেটা ভাবার দরকার নেই, বরং নিজেকে ভালোবাসতে জানতে হবে। ধৈর্য ধরতে হবে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share