Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

১৮  দিনেই ৬০৭  কোটি রুপি আয় করেছে রজনীকান্তের ‘জেইলার’

জেইলার

বিশ্বব্যাপী প্রায় ৬০৭ কোটি রুপির ব্যবসা করেছে রজনীকান্তের ‘জেইলার’।

নেলসন দিলীপ কুমার পরিচালিত সিনেমাটি মুক্তির ১৮ দিনের মধ্যেই বিরাট  অঙ্কটি ঘরে তুলেছে বলে জানা গেছে।

 তামিলের পাশাপাশি হিন্দি,তেলুগু ও কন্নড় ভাষায় নির্মিত সিনেমাটি ১০ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ২০১৮ সালে রিলিজ হওয়া অভিনেতার ২.০ (টু পয়েন্ট জিরো) চলচ্চিত্রটিও একইরকম সাফল্য অর্জন করেছিল বলে শোনা  গেছে।

কিছুদিন আগে ছবিটির মুক্তি উপলক্ষে তামিলনাড়ুর ‘ইউনো অ্যাকুয়া কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের তরফ থেকে ছুটি ঘোষণার কারণে আলোচনায় এসেছিল  রজনীকান্তের ‘জেইলার’।

২০২১ সালের পর ‘জেইলার’-এর  মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন রজনীকান্ত। ২০০ কোটি রুপির বাজেটে নির্মিত অ্যাকশন ঘরানার ছবিটিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, মোহনলাল, যোগী বাবুর মত তারকারা।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share