Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

হৃদয় খানের সংসারে আবারো ভাঙন

বিচ্ছেদ যেন পিছু ছাড়ছে না হৃদয় খানের। মডেল ও অভিনেত্রী সুজানার সাথে ডিভোর্সের পর ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। খবর ছড়িয়েছে, আর একসঙ্গে থাকছেন না হৃদয় ও হুমায়রা। অনেক দিন আগেই নাকি বিচ্ছেদ হয়েছে তাদের। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হৃদয় খান।   

ছাড়াছাড়ির কারণ সম্পর্কে জানা যায় হৃদয় খানের জীবনযাত্রা ও আচরণে অতিষ্ঠ হয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন হুমায়রা। অনেক দিন আগেই পাঠিয়েছেন ডিভোর্স লেটার। তবে বিচ্ছেদের বিষয়টি দুই পরিবার থেকেই গোপন রাখা হয়েছে। এখনো এ বিষয়ে কোনো কথা বলতে রাজি নন হৃদয়। বিচ্ছেদের প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিষয়টি খুব সেনসিটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না’।

হৃদয় খানের এটি তৃতীয় সংসার। ২০১৫ সালের ১ আগস্ট মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করেছিলেন তিনি। পরের বছর ২০১৬ সালের ৬ এপ্রিলেই বিচ্ছেদ হয়ে যায় তাদের। হৃদয়ের প্রথম স্ত্রীর নাম ছিল পূর্ণিমা আকতার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল
0
Share