Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

হৃতিকের হাফ সেঞ্চুরি; ‘ফাইটার’ পরিচালকের আবেগঘন বার্তা

সিদ্ধার্থ আনন্দ ও হৃতিক রোশন । ছবি: সংগৃহীত

‘কহো না প্যায়ার হ্যয়’ সিনেমা দিয়ে নায়ক হিসেবে বলিউডে যাত্রা শুরু। প্রথম সিনেমা দিয়েই সিনেমার জগতে নিজের জায়গা পাকাপোক্ত করা হোক, কিংবা বিশাল ফ্যানবেজ সৃষ্টি করাই হোক- সিনেমাটি মুক্তির দুই যুগ হয়ে গেলেও বলিউডের গ্রিক গড খ্যাত অভিনেতা হৃতিক রোশনের জাদু আছে অব্যাহত। দরজায় কড়া নাড়ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ফাইটার’।

এরই মাঝে ১০ জানুয়ারি ৫০ বছরে পা রাখলেন হৃতিক। অভিনেতার জন্মদিনে দশ বছর একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন বার্তা শেয়ার করেছেন ‘ফাইটার’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

হৃতিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দুটি ছবি পোস্ট করেছেন সিদ্ধার্থ। ক্যাপশনে তিনি লিখেছেন, “তোমাকে শুভেচ্ছা জানানো ছাড়াও এই বিশেষ দিনে তোমার জন্য একটি ছোট ধন্যবাদ নোট। ১০ বছর আগে একসঙ্গে যাত্রা শুরু করেছিলাম আমরা। এমন এক সময়ে আমার উপর তুমি বিশ্বাস রেখেছিলে যে সময় খুব অল্প মানুষের বিশ্বাস ছিল।”

পরিচালক আরও যোগ করেন, “জীবন আমার জন্য একরকম ছিল না। আমার মনে নেই আমি তোমায় কখনো ধন্যবাদ জানিয়েছি কিনা। ছোট-বড় সব ব্যাপারেই, তোমার মতো বড় মন খুব কম মানুষেরই আছে। যারা তোমাকে চেনে একই কথা বলবে।” হৃতিকের জন্য অপরিমেয় সুখ এবং প্রচুর সাফল্য কামনা করি দীর্ঘ পোস্ট শেষ করেন সিদ্ধার্থ।

উল্লেখ্য যে, মুক্তির অপেক্ষায় থাকা ‘ফাইটার’ সিনেমা ছাড়াও হৃতিকের সাথে এর আগে সিদ্ধার্থ কাজ করেছেন ‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমায়। এই পরিচালক-অভিনেতার জুটি প্রচুর ভালোবাসা পেয়েছে দর্শকমহলে।

এদিকে ‘ফাইটার’ সিনেমাকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে। এই সিনেমায় হৃতিকের সাথে প্রথমবারের মত অভিনয় করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি – মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…
৭৩ বছরের সম্পর্কের ইতি - মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ
0
Share