Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাবিলা নূর

সাবিলা নূর | ছবিঃ ফেসবুক

শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অভিনেত্রী সাবিলা নূরের। যার কারণে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। রক্ত পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ থাকায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

গেলো সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হয় ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর। এরপর তিনি ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। হাতে ক্যানোলা, শুয়ে আছেন চোখ বন্ধ করে- ১৪ সেপ্টেম্বর হাসপাতাল থেকে নিজের এমনই একটি প্রকাশ করেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে ইংরেজীতে লিখেন, “আমাকে কিছুক্ষণ আপনাদের হৃদয়ে রাখুন।” সাথে জুড়ে দেন একটি ‘হার্ট’ ইমোটিকন।

তবে হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর সাবিলার অবস্থার উন্নতি হয়। তাই ১৫ সেপ্টেম্বর বাসায় ফিরেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রীর মা মুশরাত জাহান করিম। তিনি বলেন, “সাবিলার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে শারীরিক দুবর্লতা আছে। সবার দোয়ায় সে সুস্থ হয়ে উঠছে। আশা করছি, শিগগিরই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। সকলের কাছে দোয়া চাই।”

তাছাড়া সাবিলার স্বামী নেহাল তাহের জানান, “রক্ত পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ থাকায় সাবিলাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।” তিনি আরও বলেন, “সাবিলার অবস্থার উন্নতি হওয়ায় বাসায় আনা হয়েছে। চিকিৎসকরা ওর নিয়মিত খোঁজ নিয়েছেন।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share