Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

হাসপাতালে ভর্তি সালমান শাহ’র মা

নীলা চৌধুরী ও সালমান শাহ । ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রয়াত নায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরীকে। পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি। দুর্ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের লন্ডনে।

নীলা চৌধুরীর আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব। পড়ে যাওয়ার ফলে তার হাত ভেঙে গেছে বলে জানা গেছে। নকীব জানান, “জননীর বাম হাত ভেঙেছে। ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে।”

নীলা চৌধুরী । ছবি: সংগৃহীত

অ্যাডমিন নকীব আরও জানান, নীলা চৌধুরীর সার্জারি করারও কথা রয়েছে। হাত ভাঙার পাশাপাশি বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বলও তিনি।

উল্লেখ্য, অভিনেতা সালমান শাহ’র মা দীর্ঘদিন ধরেই পরবাসী। বাংলাদেশে আসা যাওয়া করলেও লন্ডনেই নিয়মিত থাকেন তিনি। নীলা চৌধুরী ছাড়াও সেখানে পরিবারসহ বসবাস করেন তার আরেক সন্তান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ হলেন দর্শকরা

জয়া আহসানের নতুন ছবি সম্প্রতি বেশকিছু ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয়…
জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ

ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোক জানিয়েছেন শাকিব খান

জাভেদের মৃত্যুতে শাকিব খান আজ বুধবার বাংলা সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ…
ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোক

পুরান ঢাকায় ‘জাভেদ মহল্লা’- অভিনেতা জাভেদের নামে

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন দীর্ঘদিন ক্যানসার অসুস্থতায় থাকার পর আজ ২১ জানুয়ারি সকালে চলচ্চিত্র অভিনেতা…
পুরান ঢাকায় ‘জাভেদ মহল্লা’
0
Share