Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

হার্ট অ্যাটাকের দুই দিন পর চোখ খুললেন শ্রেয়াস

শ্রেয়াস তালপাড়ে | ছবি: সংগৃহীত

১৪ ডিসেম্বর আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। এই ঘটনাটির দুই দিন পর চোখ খুলেছেন তিনি। অভিনেতা এখন ভাল আছেন বলে জানা গেছে।

শ্রেয়াসের শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী দীপ্তি তালপাড়ে। ভক্তদের চিন্তামুক্ত করতে দীপ্তি তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমাদের বন্ধু, শুভানুধ্যায়ী সকলের কাছে কৃতজ্ঞ আমাদের কঠিন সময়ে এভাবে পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের সকলকে স্বস্তির সঙ্গে জানাচ্ছি যে, আমার স্বামী এখন আগের থেকে অনেক ভাল আছেন।”

তিনি আরও যোগ করেন, “আর কয়েক দিন পরে তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে পারব। চিকিৎসক টিমের কাছে আমি কৃতজ্ঞ। এমন এক দুঃসময়ে আপনারা যেভাবে পাশে থেকে আমাদের দুজনকে ভরসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।”

এদিকে ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, শ্রেয়াসের পরিবারের একজন ঘনিষ্ঠ জানান, অস্ত্রোপচার সফল হয়েছে ৪৭ বছরের এই অভিনেতার। যার ফলে তিনি এখন ভাল আছেন। শ্রেয়াস তার চোখ খুলে পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে নাকি হাসি দিয়েছেন।

প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর শ্রেয়াস ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার শুটিং করেন। শুটিং সেটে তিনি ছিলেন সম্পূর্ণ সুস্থ। কাজের ব্যস্ততার মাঝে সবার সাথে তিনি দিন কাটিয়েছেন তার চিরপরিচিত রূপে। কিন্তু সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পর অসুস্থ বোধ করলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর জানান হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা। ফলশ্রুতিতে ঐদিন রাতেই শ্রেয়াসের এনজিওপ্লাস্টি করা হয়। এরপর অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো
0
Share