Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২, ২০২৬

হজে যাচ্ছেন সানিয়া মির্জা, চাইলেন ক্ষমা 

সানিয়া মির্জা । ছবি: ইনস্টাগ্রাম

পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। পাশাপাশি ক্ষমাও চেয়েছেন তিনি।

৯ জুন নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সানিয়া লেখেন, ‘আমি যেহেতু একটি পরিবর্তনমূলক অভিজ্ঞতা (হজ) লাভ করতে যাচ্ছি, এজন্য সবার কাছে বিনীতভাবে আমার ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইছি।’

টেনিস তারকা যোগ করেন, ‘আমি দারুণ সৌভাগ্যবান ও অপরিসীম কৃতজ্ঞ বোধ করছি। অনুগ্রহ করে আমাকে জীবনের এই অধ্যায়ে আপনাদের ভাবনায় রাখবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন। আশা করছি আরও নম্র হৃদয় ও শক্তিশালী ইমানের একজন ভালো মানুষ হয়ে ফিরব।’

পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড় শোয়েব মালিকের সঙ্গে সানিয়ার বিচ্ছেদ হয়েছে কয়েক মাস হলো। এরই মধ্যে হজে যাওয়ার ঘোষণা দিলেন সানিয়া।

শোয়েব মালিক ও সানা জাভেদ । ছবি: গুগল

শোয়েব-সানিয়ার বিচ্ছেদের খবরটি তাদের ভক্তদের কাছে আকস্মিকভাবে এসেছিল। কেননা এ জুটির বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই খবর আসে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় ক্রিকেটার নিজেই নিশ্চিত করেছিলেন বিষয়টি। এর আগে কখনও শোয়েবের সাথে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনও কথা না বললেও শোয়েব তার তৃতীয় বিয়ের খবর প্রকাশ করার পর তাকে শুভ কামনা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছিলেন সানিয়া।

সানিয়া মির্জা ও তার ছেলে । ছবি: গুগল

প্রসঙ্গত, শোয়েব ও সানিয়ার এক ছেলে আছে। যার নাম ইজহান। সানিয়ার সাথেই থাকে তার ছেলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

কেন বনলতা এক্সপ্রেস বন্ধ করা হল প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস ছবিটির প্রদর্শনী স্থগিত…
বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

দুই যুগ পেরিয়েও দর্শকের প্রথম পছন্দ শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রে ঢাকাই চলচ্চিত্রে অনেকে নায়ক জনপ্রিয়তার শিখরে উঠেও সময়ের সঙ্গে হারিয়ে গেছেন। কিন্তু শাকিব…

বিলাসবহুল উপহার গ্রহণের অভিযোগে বিপাকে জ্যাকলিন ফার্নান্দেজ

প্রতারণা মামলা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযোগ…

‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু

কিংবদন্তি কণ্ঠশিল্পী উপমহাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর আর নেই। রোববার মুম্বাইয়ের নিজ…
‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু
0
Share