Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

স্প্লিটসভিলা বিজয়ী আকৃতি- যশ জুটি

স্প্লিটসভিলা বিজয়ী আকৃতি- যশ জুটি । ছবি: গুগল

এমটিভির রিয়েলিটি শো স্প্লিটসভিলা ১৫ আসরে বিজয়ী হলেন আকৃতি ও যশওয়ান্ত। দুজনেই রোডিজের ভিন্ন সিজনের প্রতিযোগী ছিলেন। কিন্তু কেউই জিততে পারেননি। এবার এই শো জয় করে তারা পেলেন বিজয়ী হবার আনন্দ।

স্প্লিটসভিলা ১৫ আসরটি এবার ছিল ভিন্ন রকমের। যারা প্রতিযোগী ছিলেন তাদের কয়েকজনের সাবেক প্রেমিক প্রেমিকাও হাজির হয়েছিলেন এবার। তবে নানা প্রেম সংঘাত চ্যালেঞ্জের পর তিনটি জুটি সেমি ফাইনালে পৌঁছে যায়। ফাইনালের আগেই নাটকীয় টুইস্টে বাদ পড়েন আরেক রোডিজ প্রতিযোগী দিগবিজয়। কাশিশ ঠাকুর ছিলেন তার পার্টনার। যিনি অনেকটা বিগবসের মতন প্রাইজ মানির লোভে শো ছেড়ে দেন।
আরেক ‘লাভ’ জুটি হর্ষ ও রুশালি, যারা প্রথম থেকে একসাথে ছিলেন তারাই ফাইনালে পৌঁছান।

এবারের সিজনে একাধিক রোডিজ প্রতিযোগী হবার থাকার কারণে প্রথম থেকেই সমালোচনা চলছিল। সিভিত, নায়রা, সচীন, আকৃতি, যশওয়ান্ত, দিগবিজয়- এরা সবাই কোনও কোনও রোডিজ সিজনে ছিলেন।
পক্ষপাতেরও অভিযোগ টেনে এনেছেন বাকী অংশগ্রহণকারীরা।

তবে নাটকীয়তার শেষ ছিল না কখনোই। এবার বরাবরের মত বলিউড তারকা সালি লিওনির ছিলেন শোটির উপস্থাপনায়। এবার সাথে ছিলেন তানুজ ভিরওয়ানি। যিনি বলিউডের নিয়মিত মুখ।
আর টোটকা হিসেবে ছিলেন উরফি যাভেদ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা

পহেলা বৈশাখ – বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব
0
Share