Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

স্ট্যালনের ‘রকি’ বানাতে রাজি ছিলেন না নির্মাতারা !

সিলভেস্টার স্ট্যালোন

১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল চলচ্চিত্র ‘রকি’ বানাতে শুরুতে রাজি ছিলেন না নির্মাতারা  ।

১৫ সেপ্টেম্বর ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের ডডকুমেন্টারি ‘স্লাই’ এর প্রিমিয়ারে কথাগুলো বলেন সিলভেস্টার স্ট্যালোন ।

অভিনেতার ভাষ্যমতে, ছবিটির প্রযোজক আরভিন উইঙ্কলার ও রবার্ট শার্টফের সাথে তিন দিন ধরে আলোচনায় বসে বড় পর্দায় সিনেমাটি আনার জন্য পীড়াপীড়ি করেছিলেন তিনি। 

মাত্র তিন দিনের মধ্যে লেখা চিত্রনাট্যের  ‘রকি বালবোয়া’র চরিত্রটি সম্পর্কে হলিউড তারকা জানান, তিনি এমন একটা চরিত্র সম্পর্কে লিখতে চাচ্ছিলেন যে বলবে সে মোটেও শক্তিশালী নয়, কিন্তু শক্তিশালী মানুষদের সাথে লড়াই করা তার  কাজ।

‘রকি’ চলচ্চিত্রের পোস্টার

একসময়ে সিনেমা থিয়েটারে চাকরি করতেন এ হলিউড তারকা। মুভি থিয়েটারে প্রদর্শিত হওয়া চলচ্চিত্রগুলো বারংবার দেখার পর  মনে মনে তারকা ভেবে বসেন এর থেকে বেশি ভালো সিনেমা বানাতে পারবেন তিনি । আর তখনই ‘রকি’র চিত্রনাট্য লেখার কাজে লেগে পড়েন ‘র‍্যাম্বো’ খ্যাত তারকা।

‘রকি’ ফিল্ম সিরিজের সবগুলো ছবিই বেশ ব্যবসাসফল প্রমাণিত হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে সিরিজটির নবম ফিল্ম ‘ক্রিড ৩’ মুক্তি পেয়েছে। সিরিজটির  পরবর্তী ফিল্মগুলো থেকে ‘রকি’ চরিত্র আর না করার সিদ্ধান্ত নেওয়ার জন্য ২০১৮ সালে  চর্চায় আসেন সিলভেস্টার স্ট্যালোন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share