Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

সৌদি মাতিয়ে উর্বশী নিলেন প্রায় ১০ কোটি টাকা

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা বেশ পরিচিত তার বিলাসবহুল সাজপোশাক ও উচ্চ পারিশ্রমিকের কারণে। ভারতের সীমানা ছাড়িয়ে তার খ্যাতি এখন বিদেশেও। মাত্র এক মিনিটের পারফরম্যান্সের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিকও নিয়েছেন এক সময়। এবার সেই রেকর্ড ভেঙেছেন তিনি নিজেই। সৌদি আরবের জেদ্দায় একটি স্টেজ শো থেকে নিয়েছেন ৭ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকা।

এই নজিরবিহীন অর্জন নিয়ে মানি কন্ট্রোলকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, ‘এটা কেবল আমার একার নয়, প্রতিটি ভারতীয় নারীর জয়। বছরের পর বছর নিষ্ঠা, শৃঙ্খলা আর শিল্পের প্রতি বিশ্বাসের ফল এটা। আমি বিশ্বাস করি, এই সাফল্য আরও বহু ভারতীয় মেয়ের জন্য নতুন দুয়ার খুলে দেবে।’

জেদ্দা সফরের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌদি আরব ভ্রমণটি ছিল অসাধারণ।

আমি প্রথম ভারতীয় নারী, যে জেদ্দায় পারফর্ম করেছে। যে আতিথেয়তা আর ভালোবাসা পেয়েছি, তা হৃদয় ছুঁয়ে গেছে। এক কথায়, এ ছিল এক অনন্য সাংস্কৃতিক বিনিময়।‘ সম্পদের দিক থেকেও উর্বশীর ঝুলিতে চোখ ধাঁধানো অঙ্ক।

ইন্ডিয়া টাইমস জানায়, তার মোট সম্পদের পরিমাণ ২৩৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৬ কোটি ৬৮ লাখ টাকা)। তবে টেলি চক্কর, ডিএনএ আর ডেকান ক্রনিকল বলছে, এই অভিনেত্রীর সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮৪ কোটি ৬২ লাখ টাকা ছাড়িয়েছে)! শুধু অভিনয় নয়—বিজ্ঞাপন, মডেলিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন আর আন্তর্জাতিক প্রজেক্ট থেকেও মোটা অঙ্কের আয় করেন উর্বশী।

 ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৭২ মিলিয়নের বেশি। এছাড়া বিলাসবহুল গাড়ি সংগ্রহেও পিছিয়ে নেই তিনি। বলিউড লাইফের তথ্য অনুযায়ী, ফেরারি পোর্টোফিনো (মূল্য ৩.৫ কোটি রুপি), ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর (৬ কোটি), বিএমডব্লিউ ৭ সিরিজ (১.৮৩ কোটি), মার্সিডিজ বেঞ্চ এস ক্লাস (১.৭১ কোটি) আর অডি কিউ৭ (৮০-৯০ লাখ) তার গ্যারেজে শোভা পায়।

উর্বশী অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডাকু মহারাজ’ মুক্তি পায় চলতি বছরের ১২ জানুয়ারি। তেলেগু ভাষার এই সিনেমায় দক্ষিণী সুপারস্টার নান্দামুরি বালাকৃষ্ণার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। সিনেমার ‘দাবিডি ডিবিডি’ গান দিয়ে হিটও হয়েছিলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share