Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

সিনেমাকে বিদায় জানাচ্ছেন আমির খান?

বলিউড অভিনেতা আমির খান | ছবি: হিন্দুস্তান টাইমস

পর্দা থেকে সরে দাঁড়াতে চাইছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান। সম্প্রতি এক পডকাস্টে এমনটাই জানিয়েছেন অভিনেতা নিজেই।

সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার পডকাস্ট শো ‘চ্যাপ্টার ২’-এর নতুন পর্বের প্রথম ঝলক প্রকাশ করেছেন। এই পর্বে অতিথি আমির। সেখানে যেমন তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস রয়েছে, তেমনই শাহরুখ খান ও সালমান খানের থেকে তাঁকে দেখতে ভাল কিনা, সে প্রসঙ্গেও কথা বলেছেন আমির। তখনই উঠে আসে সিনেমা থেকে অবসর নেওয়ার বিষয়।

রিয়া চক্রবর্তী তার পডকাস্ট শো’তে আমির খান | ছবি: হিন্দুস্তান টাইমস

পডকাস্টে বলিউড কিং শাহরুখ খান এবং ভাইজান খ্যাত সালমান খানের চেয়ে আমির খান দেখতে ভাল কী না, তা জিজ্ঞাসা করা হয়। সেখানে নিজের মতামত জানিয়ে আমির খান বলেই ফেললেন, ‘আমাকে এবার ছবি থেকে সরতে হবে।‘ আমিরের মন্তব্য শুনে রিয়ার কথা ছিল এমন, মিথ্যে কথা, ‘এটি হতে পারে না।‘ এ সময় আমিরও তার মন্তব্য থেকে সরতে নারাজ হন। বলেন, ‘আমি সত্যি বলছি।’

আমিরের মন্তব্য ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। অনেকেই জানতে চেয়েছেন, অভিনেতা হঠাৎ কেন অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন? এদিকে, কয়েকদিন আগে আমিরপুত্র জুনায়েদ খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বাবার মন এখন অবসরের দিকে। জুনায়েদ বলেন, ‘বাবা আমাকে বারবার বলেন, ‘আমি তো অবসর নিচ্ছি, তুমি না হয় এবার প্রযোজনা সংস্থার দায়িত্বটা সামলাও।’

তাহলে কি এবার চলচ্চিত্র থেকে বিদায় নিতে চাইছেন আমির খান! এমন প্রশ্নের জবাব হয়তো সময়-ই ভালো দিতে পারবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share