Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

সিনেপ্লেক্সে আসছে মানুষ-শিম্পাজির লড়াইয়ের গল্প

‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’ পোস্টার | ছবি: স্টার সিনেপ্লেক্স

১০ মে স্টার সিনেপ্লেক্সের আসছে প্ল্যানেট অব দ্য এপস রিবুট ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি টোয়েন্টিয়েথ সেঞ্চুরির ইউটিউব চ্যানেলে সিনেমার দ্বিতীয় ও ফাইনাল ট্রেলার প্রকাশ করার পর থেকেই প্ল্যানেট অব দ্য এপস রিবুট ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি নিয়ে আলোচনার শেষ নেই। মুক্তির মাত্র ৪৮ ঘণ্টায় ১০ মিলিয়নের বেশি ভিউ পেয়েছিলো কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’।

১০ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি। মানুষ এবং এপসের জঙ্গলের রাজত্ব দখলের যুদ্ধ নিয়েই এগিয়ে যাবে সিনেমার গল্প। প্ল্যানেট অব দ্য এপসের জন্য যুদ্ধের ঘটনার ৩০০ বছর পরে, বানর সভ্যতা সেই মরূদ্যান থেকে উদ্ভূত হয়েছে যেখানে সিজার তার সহযোগী বনমানুষদের নিয়ে গিয়েছিল। যখন মানুষ একটি বন্য, আদিম অবস্থায় ফিরে গেছে। বনমানুষের রাজা প্রক্সিমাস সিজার। নিজেকে গ্রহের সবচেয়ে শক্তিশালী শাসক হিসেবে গড়ে তোলার জন্য মানব প্রযুক্তি ব্যবহার করতে চায়। কিন্তু উল্টো দিকে নোয়া তা হতে দেবে না। আর এ নিয়েই দ্বন্দ্ব। নোয়ার বাড়িটি সিজার ধ্বংস করে। শুধু তাই নয়, তার বন্ধু এবং পরিবারকেও বন্দি করে সিজার। তাদের উদ্ধার করা এবং গ্রহকে বাঁচানোর জন্য দুর্নিবার লড়াই চলতে থাকে। এ লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হয় সেটাই দেখার বিষয়।

‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’ সিনেমায় অভিনয় করেছেন ওয়েন টিগ, ফ্রেয়া অ্যালান, কেভিন ডুরান্ড, পিটার ম্যাকন, উইলিয়াম এইচ. ম্যাসিসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share