Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সালমানের বিয়ে নিয়ে যা বললেন বাবা সেলিম

বাবা সেলিম খানের সাথে অভিনেতা সালমান খান | ছবি: ইনস্টাগ্রাম

বলিউডে বাজছে বিয়ের সুর। সোনাক্ষী সিনহার পর সবার মুখে ফের এক প্রশ্ন বলিউড ভাইজান সালমান খানের বিয়ের সানাই বাজবে কবে। সম্প্রতি সেই প্রসঙ্গে কথা বলেছেন অভিনেতার বাবা সেলিম খান।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে নেটদুনিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সালমান খানের বাবা সেলিম খানের একটি ভিডিও। ওই ভিডিওতে ছেলের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন সেলিম। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ৫৮ বছর বয়সী সালমানের বিয়ে না করার কারণ ব্যাখ্যা করছেন সেলিম।

ভিডিওতে তিনি বলছেন, ‘সালমান বিয়ে করছে না। কারণ ও খুব সহজ সরল। সম্পর্কে জড়ালেও বিয়ে করতে ভয় পায়। আর ভয়টা হলো সালমান মনে করে কোনো মেয়েই তার মায়ের মতো হতে পারবে না। সংসার সেভাবে গুছিয়ে রাখতে পারবে না।’

সেলিম খান আরও বলেন, ‘মায়ের গুণগুলোই ও মেয়েদের মধ্যে খুঁজে বেড়ায়। স্বামী, সন্তানদের গভীর ভালোবাসায় বেঁধে রাখবে এমন একজন আদর্শ স্ত্রী ও পেতে চায়। আজকাল এমন মেয়ে পাওয়া কঠিন। তাই বিয়ে করছে না সালমান।’

সালমানের বাবার এমন ভিডিও সালমান ভক্তদের আশায় পানি ঢেলে দিয়েছে। অনেক নেটিজেন মন্তব্যের ঘরে লিখছেন, তাহলে কি চির কুমারই থেকে যাবে সালমান?

প্রসঙ্গত, কয়েক বছর আগে সালমান নিজেই জানিয়ে ছিলেন ‘বিয়ে করবেন না’। সেই সময় কারণ স্পষ্ট করেননি তিনি। তবে বাবা সেলিমই যেন সালমানের সেই গোপন কথা এবার ফাঁস করে দিলেন।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share