Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সাত পাকে বাঁধা পড়েছেন সোহিনী-শোভন জুটি

নবদম্পতি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় | ছবি: ফেসবুক

১৫ জুলাই আইনি মতে বিয়ে সেরে ফেললেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়।

গেল বছর এমন বর্ষায় পরিচয় হয় সোহিনী-শোভন জুটির। পরের বছর সেই একদিনে চারহাত এক করলেন এই জুটি। নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যন্ডেলে বিয়ের কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেন অভিনেত্রী সোহিনী। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে’

১৪ জুলাই, রবিবার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে দক্ষিণ চব্বিশ পরগণার এক রাজবাড়িতে পৌঁছে যান শোভন-সোহিনী। পরদিন সেখানেই আইনি মতে বিয়ে সেরে সোহিনীর সিঁথি রাঙিয়ে দেন শোভন।  

গাঢ় খয়েরী বেনারসির সাথে মানানসই ঘিয়ে ব্লাউজ, খোপায় জুঁই ফুলের মালা আর মানানসই সোনার গয়না। সাদামাটা সাবেকি ঘরোয়া কনে সেজে ছিলেন সোহিনী সরকার। আরেকদিকে শোভনের পরনে ছিল গাঢ় খয়েরী নকশা আঁকা সাদা পাঞ্জাবি। আর তারসঙ্গে মিলিয়ে গাঢ় খয়েরী ধুতি। বর-কনের সাজে দুজনকেই দেখাচ্ছিল দারুণ!

সোহিনী তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা! যদিও নিরাশ হয়ে দু:খ পাওয়া অনুরাগীর সংখ্যাও কম নয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নবগঠিত সরকারের কাছে শোবিজের চার তারকা যা চাইলেন

সরকার ও শোবিজ সম্প্রতি বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর গঠিত হয়েছে রাজনৈতিক সরকার। গত ১৭ ফেব্রুয়ারি শপথও…
নবগঠিত সরকারের কাছে শোবিজের

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির দৃষ্টিতে ইতিহাস দেখা

ভাষা আন্দোলন চলছে ভাষা আন্দোলনের মাস ফাল্গুন ও ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলনকে আবারো ফিরে দেখার…
ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির

শাকিব খান নতুন সরকারের কাছে আবেদন জানালেন…

শাকিব খান গত ১৭ ফেব্রুয়ারি দেশে নতুন রাজনৈতিক সরকার শপথ গ্রহণ করেছে। এর মাধ্যমে প্রায় ১৮ মাস পর সরকার পেল…
শাকিব খান নতুন সরকারের

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান
0
Share