Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

‘সবই বলে দাও’- তাহসানকে থামিয়ে দিলেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা ও তাহসান রহমান খান । ছবি: ফেসবুক

সম্প্রতি হয়ে গেল ‘বাজি’ সিরিজের সংবাদ সম্মেলন। চরকির অরিজিনাল কনটেন্ট ‘বাজি’-র এই আয়োজনে অংশ নেন তাহসান রহমান খান, রাফিয়াত রশিদ মিথিলা, নাজিয়া হক অর্ষাসহ প্রযোজক আরিক আনাম খান এবং পরিচালক আরিফুর রহমান।

আয়োজনে তাহসান ছিলেন ফুরফুরে মুডে। তিনি বেশ আগ্রহ নিয়েই নিজের চরিত্র এবং কোন পর্বে কী দেখা যাবে সেটার আভাস দিয়ে যাচ্ছিলেন। আর তাতেই বিপত্তি ঘটে যাচ্ছিল প্রায়। রাফিয়াত রশিদ মিথিলার সাথে তার স্ক্রিন শেয়ার নিয়ে আলাপ উঠতেই তাহসান বলেই ফেললেন- মাত্র একটি পর্বে দুজনকে একসাথে দেখা যাবে। আর মিথিলা হেসে তাকে প্রায় থামিয়েই বললেন, ‘সবই বলে দাও..’।

তাহসান রহমান খান, রেদওয়ান রনি ও রাফিয়াত রশিদ মিথিলা । ছবি: চিত্রালী

সিরিজের চমক ধরে রাখতেই আসলে মিথিলা চাচ্ছিলেন না সব আগেই প্রেসে প্রকাশ করতে।

উল্লেখ্য, ‘বাজি’-ই তাহসানের প্রথম ওয়েব সিরিজ। আর এর মাধ্যমেই দীর্ঘ সময়ের বিরতির পর পর্দায় একসাথে আবারও দেখা যাবে তাহসান- মিথিলাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক

বিএনপির রাজনীতিতে নতুন যাত্রা শুরু চমকের ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে আলোচনায় একের পর এক…
বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক

কেন জ্বরে ভোগেন ফারুকী? – সিনেমা মুক্তি নিয়ে আক্ষেপ

ফেসবুক পোস্টে ফারুকীর আবেগঘন অভিজ্ঞতা জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ভালো নির্মাণের জন্য তিনি সবসময়…
কেন জ্বরে ভোগেন ফারুকী? - সিনেমা মুক্তি নিয়ে আক্ষেপ
0
Share