Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

সন্তানের জন্য বলিউড ছাড়বেন দীপিকা?

‘জাওয়ান’ সিনেমায় দীপিকা পাড়ুকোন | ছবি: গুগল

সম্প্রতি মা হলেন দীপিকা পাড়ুকোন। মেয়ের মা হয়েই নানা ধরনের সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। এমনিতেও ঘরোয়া হিসেবে তার সুনাম আছে। আবার খুব বেশি বন্ধু সার্কেলও নেই। তাই প্রশ্নটা স্বাভাবিক, মা হবার পর অভিনয় করবেন কিনা।

রণবীর সিং এমনিতেই দীপিকার অন্ধপ্রেমিক সেটাও সবাই জানে। তাই প্রশ্নটা তাকেও করা হয়। এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘আমি চাই, মেয়ে হোক, দীপিকার মতো কন্যা পেলে জীবন পূর্ণ হয়।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং । ছবি: গুগল

সেসময় ভোগ সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে দীপিকাও বলেছিলেন, তিনি বাচ্চাকাচ্চা ভালোবাসেন। এমনকি সন্তানের জন্য অভিনয় ছাড়তেও আপত্তি নেই।

সেক্ষেত্রে কন্যা দর্শনের পর দুজনেই যে কাজ কমিয়ে দেবেনে তা বুঝতে বাকী নেই কারো!

৮ সেপ্টেম্বর সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে বাবা-মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন দীপিকা-রণবীর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রকস্টার ইস্যু: ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার ইস্যু…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share